1 Answers
চিকেন বিরিয়ানি রান্নার উপায়। তৈরী করতে যা যা লাগছে - উপকরণ : মুরগি ১টা, আদাবাটা ২ চা চামচ, রসুনবাটা ১ চা চামচ, ধনেবাটা ১ চা চামচ, জিরাবাটা ১ চা চামচ, মরিচবাটা আধা চা চামচ, কাঁচামরিচবাটা ১ চা চামচ, পোস্তদানাবাটা ২ চা চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, কিশমিশ ১ টেবিল চামচ, টকদই আধা কাপ, পিঁয়াজ বেরেস্তা ১ কাপ, লবণ পরিমাণমত। সব মিলানো গরম মসলা ১ চা চামচ, তেল আধা কাপ, ঘি আধা কাপ, তেজপাতা ২/৩টা, গোলাপজল ৪ টেবিল চামচ, পেস্তা বাদামকুচি ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, ভিনেগার ৪ টেবিল চামচ, জাফরান আধা চা চামচ, পোলাউর চাল ১ কেজি, পানি ৮ কাপ, তেল আধা কাপ, এলাচ ৩/৪টি, দুধ আধা কাপ, আলুবোখারা ৬টি, মাওয়া ২ টেবিল চামচ, কাঁচামরিচ ৮/১০টি। প্রণালী : প্রথমে মুরগি টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আদা, রসুন ও সামান্য জাফরান ও লবণ দিয়ে মেখে কাঁটা চামচ দিয়ে কেঁচে ২ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এবার একটি হাঁড়িতে তেল, ঘি দিয়ে মাংসগুলো ভেজে তুলে নিন। ওই তেলে চিনি, বেরেস্তা ও বাদামকুচি ছাড়া সব মসলা একসঙ্গে দিয়ে কষিয়ে নিন। ভালো করে কষানো হলে টকদই দিয়ে ১-২ মিনিট কষিয়ে তারপর মাংসগুলো কষিয়ে নিন। পিঁয়াজ বেরেস্তা ও ১ টেবিল চামচ চিনি দিয়ে মেখে মুরগিতে দিন। এবার ১ কাপ পানি দিয়ে অল্প আঁচে ২০ মিনিট রেখে দিন। হয়ে গেলে ওপরে বাদামকুচি ও গোলাপজল দিয়ে নামিয়ে নিন। পোলাউর সব উপকরণ দিয়ে রেঁধে নিন। হয়ে এলে মাংস মিশিয়ে দিন। গোলাপজলে জাফরান মিশিয়ে পোলাউয়ে দিয়ে আধা ঘণ্টা দমে রাখুন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy