ইন্টারনেট এ কিভাবে বাংলা লিখা যায়?
বর্তমানে google translate থেকে ইংরেজি থেকে বাংলা translate করে copy paste করে বাংলা
লিখতে হয় কিভাবে আমি সরাসরি বাংলা লিখতে পারি2 Answers
বিজয় 52 ইন্সটল করে ইউনিকোড সিলেক্ট করে যে কোন জায়গায় বিজয় কিবোর্ড দিয়ে বাংলা লিখুন।
রিদ্মিক কিবোর্ড রিদ্মিক ল্যাবের ব্যানারে িরিদ্মিক কিবোর্ড সম্প্রতি গুগল প্লে স্টোরে মুক্তি দেয়া হয়েছে। যারা মায়াবী কিবোর্ড ব্যবহার করেছেন, তাদেরকে রিদ্মিক কিবোর্ডের পরিচয়টা এভাবে দেয়া যেতে পারে যে, মায়াবী কিবোর্ডে যেসব অভাব ও অসুবিধা ছিল, তার সবগুলোকেই কাটিয়ে উঠেছে এই রিদ্মিক কিবোর্ড। যদিও আকারে একটু বড় (প্রায় ৫ মেগাবাইট), রিদ্মিক কিবোর্ডের রয়েছে জনপ্রিয় কিবোর্ড লেআউট ফোনেটিক ও ইউনিজয়, বিভিন্ন ডিজাইনের কিবোর্ড এবং এতে নেই কোনো বিজ্ঞাপন। হ্যাঁ, মায়াবী কিবোর্ডে যেখানে কিবোর্ডের নিচেই বিজ্ঞাপন দেখাতো, রিদ্মিক কিবোর্ড সেখানে কোনো বিজ্ঞাপনই রাখেনি। অসাধারণ এই বাংলা লেখার সফটওয়্যারটি এর সকল সুযোগ-সুবিধাসহ বিনামূল্যেই ডাউনলোড করা যাচ্ছে তাও কোনো বিজ্ঞাপনের ঝামেলা পোহানো ছাড়াই। এ প্রসঙ্গে ডেভেলপার শামীম হাসনাতের মন্তব্য, ‘টাকা আয়ের জন্য আমি আমার ভাষাকে কখনোই বেছে নিবো না।’
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy