পেনড্রাইভ এর মাধ্যমে কিভাবে উইন্ডোজ সেটাপ দেব?
2 Answers
১.প্রথমে সিডি/ডিভিডি রমে সিডি/ডিভিডি ডিস্কটি প্রবেশ করান । ডিস্কটি কপি করে যে কোনও ড্রাইভে একটি ফোল্ডারের মধ্যে পেস্ট করুন । এছাড়া উইন্ডোজ অপারেটিং সিস্টেমের iso ফাইল যদি থেকে থাকে তবে, iso ফাইল টিকে WinRAR এর মাধ্যমে একটি নির্দিষ্ট ফোল্ডার এর মধ্যে Extract করে রাখলেও হবে । ২.এরপর WinSetupFromUSB সফটওয়্যার টি ডাউনলোড করুন, নিচের লিংক থেকে : www.datafilehost.com/download-3c7ead6d.html ৩.পেনড্রাইভকে পিসির সাথে সংযুক্ত করুন ।পেনড্রাইভকে ফরম্যাট করে নিন এবং পিসির সাথে সংযুক্ত অবস্থাতেই রাখুন। ৪. ডাউনলোড হয়ে গেলে WinSetupFromUSB সফটওয়্যার টি চালু করুন । ৫. WinSetupFromUSB সফটওয়্যার টি চালু হবার পর, আপনি যেই অপারেটিং সিস্টেম টি কে পেনড্রাইভে বুটেবল করতে চান, তার নামের পাশে চেক বক্সে ক্লিক করুন, এরপর ব্রাউজ বাটনে ক্লিক করে ,যেই ফোল্ডারে সিডি/ ডিভিডি ডিস্কটি কপি করে রেখেছিলেন, সেই ফোল্ডারটি সিলেক্ট করে OK করুন । ৬. GO বাটনে ক্লিক করুন । বুটেবল প্রক্রিয়া শুরু হয়ে যাবে । ৭. কিছুক্ষন অপেক্ষা করুন (৫-১০ মিনিট) । ৭. কিছুক্ষন অপেক্ষা করুন (৫-১০ মিনিট) । ৮. বুটেবল প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেল “Job Done !’’ মেসেজ দেখাবে । OK করুন । এরপর EXIT বাটনে ক্লিক করুন । ৯. পিসি রিস্টার্ট দিয়ে বুট মেনুতে প্রবেশ করে, First Boot Device হিসাবে USB Device টি সিলেক্ট করুন । ১০.ব্যস । এখন সাধারণ নিয়মি উইন্ডোজ সেটাপ করুন । সূত্রঃ টেকটিউনস
পেন ড্রাইভ এর মাধ্যমে ইউন্ডোজ ৭ ইন্সটল দিতে হলে নিচের ধাপ গুলো অনুসরণ করুন। ১। যেকোন ডিভিডি ড্রাইভে উইন্ডোজ ৭ ইনস্টলেশন ডিভিডি ঢুকিয়ে "Boot" ফোল্ডার খুঁজে বের করুন। "Boot" ফোল্ডার থেকে "bootsect.exe" ফাইলটি কপি করে আপনার হার্ড ডিস্কের যেকোন ড্রাই্ভে (ধরা যাক D ড্রাইভে) পেস্ট করুন (কোন ফোল্ডারে নয়, D ড্রাইভের রুটে পেস্ট করুন)। ২। এবার আপনার পেন ড্রাইভটি NTFS ফরম্যাটে ফরম্যাট করুন। ৩। স্টার্ট মেন্যু থেকে command prompt অপশন এর রাইট বাটনে ক্লিক করে "Run as administrator" হিসেবে চালু করুন। ৪। command prompt এ D: লিখে এন্টার চাপুন (এতে আপনার হার্ড ড্রাইভের D ড্রাইভের রুট ফোল্ডারে চলে যাবেন)। ৫। এবার bootsect.exe/nt60 G: লিখে এন্টার চাপুন (যেখানে G হল আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার) এতে আপনার পেনড্রাইভে bootmgr code আপডেট হবে। আপনার বুটেবল ইউএসবি/পেন রেডি। ৬। এখন উইন্ডোজ ইন্সটলেশন ডিভিডির সব ফাইল কপি করুন আপনার পেনড্রাইভে। ৭। কম্পিউটার রিস্টার্ট করুন এবং বায়োস থেকে boot priority হিসেবে আপনার ইউএসবি/পেনড্রাইভ সিলেক্ট করুন। ৮। উইন্ডোজ ইন্সটল করুন সাধারণ নিয়মেই। প্রসেসটা একটু ঝামেলার মনে হলেও সহজ এবং আলাদা করে কোন সফটওয়্যার প্রয়োজন পড়বে না।