2 Answers
http://tazakhobor.org/bangla/images/stories/auto/46569.jpg প্রথমে একটি টব নিন টবের নিচে তিনটি ছিদ্র থাকে এ ছিদ্রগুলোর ওপর ইটের টুকরো বা মাটির চারা বসানোর পর টবের তলায় প্রথমে এক ইঞ্চি ইটের সুরকি বা খোয়া, তার ওপর এক ইঞ্চি পচা গোবর সার দিতে হবে, যাতে সহজেই অতিরিক্ত পানি বের হয়ে যেতে পারে। টবে গাছ লাগানোর আগে দুই ভাগ দোঅাঁশ মাটি ও এক ভাগ পচা গোবর সার এবং এর সঙ্গে ১০০ গ্রাম টিএসপি ও ৫০ গ্রাম এমওপি সার ভালোভাবে মিশিয়ে টব ভর্তি করে ১০ থেকে ১২ দিন রেখে দিতে হবে। তবে গাছের ধরন ও টবের আকার-আকৃতির ওপর ভিত্তি করে সারের পরিমাণ কিছুটা কম-বেশি হতে পারে। টবে মাটি ভরাট করার সময় টবের উপর দিক থেকে এক ইঞ্চি খালি রাখবে হবে। টবের ঠিক মাঝখানে চারা থানকুনির চারা লাগবেন। চারা লাগানো হলে নিয়মিত পানি দিবেন।
গোবর ২কেজি, দো-আঁশ মাটি ৪ কেজি হারে মেশালে ফলাফল ভাল পাওয়া যাবে। ওই মিশ্রন থেকে প্রতিটি টব বা কন্টেইনারে ৩ থেকে ৪কেজি মিশ্রন স্থাপন করে তানকুনি গাছ লাগাতে হবে। মাঝে মাঝে টবগুলো বাইরে এনে গাছের গোড়ার মাটিগুলো আলগা করে দিতে হবে। লাগানো পাত্রের নীচে ২/৩টি ছোট ছিদ্র করে দিতে হবে যাতে করে বাড়তি পানি পড়ে যায় এবং অক্সিজেনের ঘাটতি পুরণ হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy