1 Answers
শুধু মাত্র টেলিটক থেকে আবেদন করা যাবে।
মেসেজ অপশনে গিয়ে RSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নাম্বার বিষয় কোড লিখে সেন্ড করো ১৬২২২ নাম্বারে।
তারপর কত টাকা কেটে নেয়া হচ্ছে সেটা জানিয়ে একটা এসএমএস পাঠাবে তাতে পিন নাম্বার থাকবে।তারপর তুমি আবেদনে সম্মত থাকলে রিপ্লাই হিসেবে মেসেজে গিয়ে RSC YES PIN NUMBER তোমার Contact Number পাঠিয়ে দিবে ১৬২২২ নাম্বারে।
একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে সেক্ষেত্রে প্রতি বিষয়ের জন্য ১২৫ টাকা করে লাগবে। প্রথম পত্র ও দ্বিতীয় পত্র একসাথে যে বিষয় রয়েছে সেক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় পত্র এর জন্য ১২৫+১২৫=২৫০ টাকা লাগে। তখন তুমি ইচ্ছে করলে প্রথম পত্র নিতে পার কিংবা দ্বিতীয় পত্র। প্রতি বিষয়ের জন্য ১২৫ টাকাই।
* আমি এখানে প্রসেস বলে দিয়েছি। তুমি কিন্তু টেলিটক এর দিকে খেয়াল রেখো। এটা আবেদনের সময় দেয়া থাকবে। চাইলে ওয়েব সাইটেই পাবে। তবে এক সপ্তাহ সময় দেয়া হয়। খেয়াল রেখ। ধন্যবাদ।
2760 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy