রোদে পোড়া কালোদাগ কিভাবে দূর করা যায়?

আমার মুখরারোদে পুড়ে এখন কালো দাগের প্রকোপ বেড়েছে যা কে মরা কোষ বলে তাকিভাবে দূর করবো ?
4529 views

4 Answers

রোদে পোড়া কালচে ত্বকের দাগ দূর করার প্রাকৃতিক উপায় রোদে পোড়া ভাব থেকে হাত- পায়ের ত্বককে রক্ষা করতে আমরা ঘরে বসেই আমাদের ত্বকের সহজ কিছু যত্ন নিতে পারি। তাই ঘরে বসে হাত-পায়ের কালো রোদে পোড়া ভাব থেকে ত্বক বাঁচাতে প্রাকৃতিক যত্নের কোনো বিকল্প হতে পারে না।কালো রোদে পোড়া ভাব,ছোপ দূর করতে ত্বকের যত্নে কি করবেন আসুন জেনে নেই – রোদে কুঁচকানো ত্বক : ২৫ বছরের ঊর্ধ্ব বয়সীদের ত্বকে দিনের পরিবর্তনের মাত্রাটা একটু বেশিই থাকে। এ বয়সী কারও কারও ত্বক রোদে পোড়ার সঙ্গে সঙ্গে কুঁচকে আসতে থাকে। এটা এ বয়সী প্রত্যেকের শরীরের জন্য খুবই ভয়ানক। তাই এ ক্ষেত্রে হাত-পায়ের ত্বকে এমন কিছু প্যাকের ব্যবহার আনতে হবে যা কি-না রোদে পোড়া বা কুঁচকানো ত্বককে স্বাভাবিক করে তুলতে পারে। এজন্য চন্দন গুঁড়া, কাঁচা হলুদ, মাষ কলাইয়ের ডাল ও মুগ ডাল একসঙ্গে মিশিয়ে হাত-পায়ের ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট পরে ধুয়ে ফেলতে হবে। এতে ত্বকের টানটান ভাব ফিরে আসবে, হাত- পায়ের পুড়ে যাওয়া টোনিংটা চলে যাবে এবং ত্বক আগের মতই সৌন্দর্য ফিরে পাবে।

4529 views Answered

খুব সহজ কিছু ঘরোয়া উপায় জেনে নিন রোদে পোড়া কালো দাগ থেকে মুক্তি পেতে-১. পুরো মুখে লেবুর রস ও সমপরিমাণ মধু মেখে ৫-১০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। প্রতিদিন একবার এ কাজটি করার চেষ্টা করুন। লেবুরপ্রাকৃতিক ব্লিচিং উপাদান আপনার ত্বককে আগেরউজ্জ্বলতায় ফিরিয়ে আনবেআর মধু করবে ময়েশ্চারাইজারের কাজ। সুতরাং রোদেপোড়া দাগ মিলিয়ে গিয়েআপনার ত্বক হয়ে উঠবে আগের মতই উজ্জ্বল বা তার চেয়েও সুন্দর।২. রোদে পোড়া দাগ থেকে সম্পূর্ণ মুক্তি পাবার জন্যেপ্রতিদিন রাতে ঘুমাতেযাবার আগে সারা মুখে টকদই লাগিয়ে১৫-২০ মিনিট রাখুন। এর কার্যকরী ব্লিচিং উপাদান প্রাকৃতিক ভাবেই আপনাররোদে পোড়া দাগ সারিয়ে তুলবে। কিছুদিনের মধ্যেই আপনিআপনার ত্বকের লক্ষ্যণীয় পরিবর্তন দেখতে পাবেন।৩. এলোভারা আপনার ত্বককে দেয় ঠান্ডা অনুভূতি আর সেই সাথে সতেজ করে তুলতেও এর জুড়ি নেই। প্রতিদিন যদি স্রেফ ১০ মিনিটের জন্যে আপনারঘাড় গলায় ও মুখে এলোভেরার রসলাগিয়ে রাখতেপারেন এটা কেবল রোদে পোড়া কালো কালো ছোপ থেকেই আপনাকে মুক্তিই দেবে না বরং ত্বকে বাড়তিআর্দ্রতা যুগিয়ে বলিরেখা রোধকরে তারুণ্যধরে রাখতে সাহায্যও করবে ।৪. রোদে পোড়া দাগ থেকে রক্ষা পাবারএকটি ভালো উপায় হল টমেটো। টমেটো ভালোভাবে পেস্ট করে ফ্রিজে রেখেদিন। ঠান্ডাটমেটোর পেস্ট ১৫-২০ মিনিট ত্বকেলাগিয়ে রাখুন, তারপর ভালোভাবে ধুয়ে নিন। ব্যস, খুব জলদিই মুক্তি পাবেন রোদে পোড়া দাগ সহ পুরোনো ব্রনের দাগ থেকেও।

4529 views Answered

্তু রোদে পোড়া ত্বকের সমস্যা বেশ সহজেই দূর করে দেয়া যায় এবং সেই সাথে জ্বলুনিভাবটিও। জানতে চান কীভাবে? চলুন তবে জেনে নেয়া যাক।১) আলুর ব্যবহার১ টি আলু ধুয়ে খণ্ড করে নিন। এরপর ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। যদি খুব বেশি শুকনো হয় তাহলে অল্প পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে থকথকে পেস্টের মতো তৈরি করে নিন। এই পেস্টটি একটি বাটিতে ঢেলে নিয়ে এতে তুলোর বল ডুবিয়ে রোদে পোড়া অংশে লাগিয়ে নিন। এভাবে প্রতিদিন ব্যবহার করুন। ভালো ফল পাবেন।২) ঠাণ্ডা দুধের ব্যবহারফ্রিজের ঠাণ্ডা দুধ একটি পাত্রে ঢেলে নিন। একটি মোটা কাপড় বা ছোটো তোয়ালে এই ঠাণ্ডা দুধে ভিজিয়ে নিন ভালো করে। অল্প করে চিপে নিন কাপড়টি যাতে দুধ ঝড়ে না পড়ে। এরপর এই দুধে ভেজানো কাপড় রোদে পোড়া স্থানে ধরে রাখুন যতক্ষণ নাকাপড়ের ঠাণ্ডা ভাব চলে যাচ্ছে। এতে করে অনেক দ্রুত ফলাফল পাবেন।৩) বেকিং সোডার ব্যবহারপরিমাণ মতো পানি ও বেকিং সোডা মিশিয়ে ঘন পেস্টের মতো তৈরি করে নিন। এখাণে পরিমাণ মতো বলার অর্থ হচ্ছে আপনার ত্বক কতোটা জায়গা জুড়ে পুড়েছে তার উপরনির্ভর করে পরিমাণ নির্ধারণ করুন। এরপর এই ঘন বেকিং পাউডারের পেস্টটি পোড়া স্থানে লাগিয়ে রাখুন যতক্ষণ না আপনার রোদে পোড়া জ্বলুনি ভাব একেবারে কমে যাচ্ছে। এরপর ভালো করে ধুয়ে ফেলুন।রোদে পোড়ার হাত থেকে বাঁচতে মেনে চলুনকিছু টিপসঃ# অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে নেবেন ত্বকে এবং তা অবশ্যই ত্বকের ধরণ বুঝে ব্যবহার করবেন।# সাথে ছাতা, কাপ, স্কার্ফ ইত্যাদি রাখবেন যাতে সরাসরি ত্বকে রোদ না লাগে# প্রচুর পরিমাণে পানি পান করে ত্বক হাইড্রেট রাখুন এতে ত্বক সহজে রোদে পুড়বে না।সুত্রঃ everydayroots

4529 views Answered

নানা কারনে প্রতিদিন বাসার বাইরে বের হতে হয়। আর সেকারণে মুখে ছোপ ছোপ দাগ পরে যায়। আর ত্বকের রঙও কালচে হয়ে যায়। এগুলো রোদের অতি বেগুনি রশ্মির কারনে হয়ে থাকে। এর যত্ন যদি এখনিইনা নিয়ে থাকেন তাহলে এগুলো আপনার ত্বকে স্থায়ী ভাবে বসে যেতে পারে। তাই কিছু ঘরোয়া উপায় জেনে নিন রোদে পোড়া দাগ থেকে মুক্তি পেতে।* লেবুর রসঃপুরো মুখে লেবুর রস ও সমপরিমাণ মধু মেখে ৫-১০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন।প্রতিদিন একবার করারচেষ্টা করুন। লেবুর প্রাকৃতিক ব্লিচিন উপাদান আপনার ত্বককে আগের উজ্জ্বলতায় ফিরিয়ে আনবে আর মধু করবে মশ্চা্রায়জা্রের কাজ।* টক দইঃরোদে পোড়া দাগ থেকে মুক্তির জন্য রাতে ঘুমাতে যাওয়ার আগে পুর মুখে টক দই ১৫-২০ মিনিট লাগিয়ে রাখুন। কিছু দিনের মধ্যে পরিবর্তন দেখতে পারবেন।* এলোভেরাঃএলোভেরা আপনার ত্বককে দেয় ঠাণ্ডা অনুভুতি। এটা যদি প্রতিদিন ১০ মিনিট ঘার গলায় ও মুখে লাগিয়ে রাখতে পারেন তাহলে শুধু কালো দাগ নয় বরং ত্বকের বলি রেখা দূর করে আপনাকে সতেজ করে তুল্বে।* টমেটোঃটমেটোর পেস্ট করে ফ্রিজে রেখে দিতে হবে। ঠাণ্ডা টমেটোর পেস্ট ১৫-২০ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন। তারপর ভালো করে ধুয়ে নিন। এটি  রোদে পোড়া দাগ ও পুরনো ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। * আলুঃ আলু ব্লেনড করে এর রস তুলোর সাহায্যে ত্বকে লাগিয়ে নিন। প্রতিদিন ১০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। কিছুদিন পর দাগ কমে আশবে। * পেঁপেঃ পেঁপের পেস্ট করে ত্বকে লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট রাখুন। এটি ত্বকের নানা দাগ দূর করতে সাহায্য করে।

4529 views Answered

Related Questions

Next steps