3 Answers
কল ব্লকার অ্যাপ ট্রু কলার (Truecaller) আপনার ফোন বুককে আরও উপযোগী করতে পারে। কল ব্লকার অ্যাপ ট্রু কলার আপনার ইনকামিং কলারের নাম খুজে বের করতে পারে। আপনি এই অ্যাপের মাধ্যমে যে কোন কল ব্লক করতে পারেন। কল ব্লকার অ্যাপ ট্রু কলার (Truecaller) এর বৈশিষ্ট্য: এটা স্থানীয় কিংবা পৃথিবী যে কোন দেশের নাম্বার খুজে বের করতে পারে। আপনার ফোন বুকে নাম্বার সেভ না থাকলেও বলে দিতে পারে। অনাকাঙ্খিত কল ব্লক করতে পারে। এটা অটোমেটিক ফোনবুক আপডেট করে। আর এই কাজটা করতে ফেসবুক টুইটারের মতো সোসাল নেটওয়ার্কের সাহায্য নিয়ে থাকে অ্যাপটি। এসব ছাড়াও আরো অনেক বিষয়ে এই অ্যাপটি আপনার জন্য হেল্পফুল হবে। প্রায় ১০০ মিলিয়ন গ্রাহক এটা ব্যবহার করছে। তবে এর জন্যে আপনার ইন্টারনেট অবশ্যই চালু থাকতে হবে। কিটক্যাটের জন্য এই অ্যাপটি প্রযোজ্য নয়।
True caller: কল লোকেটর অ্যাপস হিসেবে সবচেয়ে জনপ্রিয় এই অ্যাপটি। এর সাহায্যে বিশ্বের যে কোনো দেশের কলারের নাম ও ঠিকানা জানা যাবে। ফোন ধরার আগেই কলার সম্পর্কীয় তথ্য জানিয়ে দেয় ট্রু কলার অ্যাপটি। কোনো ব্যক্তি আপনাকে বার বার বিরক্ত করলে সংশ্লিষ্ট নম্বরটিকে এই অ্যাপের সাহায্যে ব্লক করেও দেয়া যাবে। এই অ্যাপের সাহায্যে আউটগোয়িং কলও ব্লক করা যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy