6 Answers

আমি আপনাকে বলবো প্রতিদিন আপনি বরপ বা ঠান্ডা পানি দিয়ে মুখ দৌত করবেন। এবং ঠান্ডায় থাকবেন (রোদ্রে যাবেন না এক মাস)। তা হলে দেখবেন আপনার ব্রন ভালো হয়ে গিয়েছে। ব্রন ভালো হওয়ার পরে আপনি যে ক্রিম ব্যবহার করতেন সে টি প্রতিদিন ৩ বার ব্যবহার করবেন। তবেই দেখবেন ব্রন ও বালো হয়েছে মুখ ও পর্সা হয়েছে।

3198 views Answered

মেসতা গাড ও গোল্ড ক্রিম ব্যবহার করুন।মেসতা দূর করতে এদুটি অধিক কার্যকরী ক্রিম।আপনি এগুলো সকালে ও রাতে ব্যবহার করবেন।দিনে ব্যবহার করলে রোদ আর ধুলোবালি থেকে দুরে থাকবেন।কয়েক সপ্তাহের মধ্যেই মেসতা শেষ।

3198 views Answered

আসলে রোদ থেকে ত্বক রক্ষা করতে পারলে মেছতা থেকে অনেকাংশেই রক্ষা পাওয়া যায়। এ জন্য কয়েকটি নিয়ম মেনে চলুন। • পর্যাপ্ত পরিমাণ সানস্ক্রিন ব্যবহার করুন। এক্ষেত্রে এসপিএফের মাত্রা যেন ৩০ হয়। • বাইরে বের হওয়ার সময় স্কার্ফ, ওড়না বা আঁচল মাথায় জড়িয়ে নিন। সম্ভব হলে চওড়া ঘেরের টুপি পরুন। • ঘাড়-পিঠ ঢাকা, ফুলহাতা জামা পরুন। • সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যবর্তী সময়ে চেষ্টা করুন রোদের মধ্যে কম বের হতে। • বাইরে বের হলেও ছায়ায় থাকার চেষ্টা করুন এবং ছাতা ব্যবহার করুন। • শিশুদের সানস্ক্রিন ব্যবহারের অভ্যাস গড়ুন। স্কুলে বা পার্কে খেলাধুলার সময় রোদ থেকে তাদের পক্ষে দূরে থাকা অসম্ভব।

3198 views Answered

মেছতা দূর করতে কতজনের কত রকমই না প্রচেষ্টা। তবে মেছতা দূর করতে বাজারের বিভিন্ন কেমিক্যাল উপাদানের চেয়ে ঘরোয়া উপায়ই উত্তম। টমেটো টমেটোর ভিটামিন সি মেছতা দূর করতে অনেক উপকারী। একটা টমেটো কেটে মেছতার অংশটুকু প্রতিদিন ৫ থেকে ৮ মিনিট ম্যাসাজ করুন। এতে মেছতা খুব দ্রুত হালকা হয়। দারচিনি ও দুধের সর এক চিমটি দারুচিনি গুড়ো এবং সামান্য দুধের সর হাতের তালুতে আঙুল নিয়ে ভালো করে মেশান। এরপর এই মিশ্রণটি মেছতার দাগের ওপর লাগান। এরপর ১৫ মিনিট অপেক্ষা করে শুকিয়ে এলে ঠাণ্ডা পানি দিয়ে আলতো ঘষে তুলে ফেলুন। এটি প্রতিদিন ঘুমানোর আগে ব্যাবহার করলে দ্রুত মেছতা দূর হয়। লেবুর রস ও চিনি প্রথমে একটা লেবু চিপে নিয়ে তা পরিষ্কার তুলা দিয়ে সরাসরি মেছতার উপর লাগিয়ে নিন। এরপর ১৫ মিনিট পর আরেক টুকরা লেবুর উপর আধা চামচ চিনি ছড়িয়ে নিয়ে মেছতার উপর হালকা করে ৫ মিনিট ঘষে নিন। এরপর ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন। এটি প্রতিদিন ব্যবহারে দ্রুত মেছতা দূর হয়। ছোলার ডাল যাদের মুখে বয়সের জন্য মেছতা পড়ে তারা ছোলার ডাল ব্যবহার করে অনেক উপকার পেতে পারেন। এজন্য প্রথমে ছোলার ডাল সারাদিন ভিজিয়ে রেখে দিন। এরপর আধা কাপ ছোলার ডালের সাথে ১ চামচ মধু মিশিয়ে পানির পরিবর্তে কাচা দুধ দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিন। এবার এটি মুখে লাগিয়ে ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এটি মেছতার সাথে সাথে ত্বকের রিঙ্কেলস দূর করতেও সাহায্য করে। এলোভেরা এলোভেরার পাল্প ত্বকের দাগ দূর করতে অনেক উপকারী। একটি এলোভেরা কেটে এর জেলো এক চামচ মধুর সাথে মিশিয়ে মেছতার উপর লাগিয়ে নিন। এবার ২০ মিনিট পর হালকা আঙ্গুল দিয়ে ঘষে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন। টক দই মুখের মেছতা দূর করতে টকদইয়ের বিকল্প নেই। ২ চামচ টকদই এর সাথে আধা চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার এটি মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন। এটি সপ্তাহে ৪ দিন ব্যাবহারে খুব দ্রুত ফলাফল পাওয়া যায়।

3198 views Answered

যাদের মুখে মেচতা আছে তারা ১ চা চামচ সাদা জিরে গুঁড়া, ১চা-চামচ হলুদ গুঁড়া ১চা চামচ সরষে গুড়া ও ১ চা-চামচ আটা মিশিয়ে পেস্ট বানিয়ে মেচতার উপর লাগান। বিশ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

3198 views Answered

তুলশি পাতার রস এবং মধু লাগান উপকার পাবেন ৷

3198 views Answered

Related Questions

Next steps