2 Answers
প্রেম ভালবাসার বিষয়টা যুগ যুগ ধরে হয়ে আসছে। আর নারীর প্রতি পুরুষের এক আকর্ষন সেটাও জন্ম আজন্ম ধরে চলে আসছে। আর এরই ফলস্বরুপ আপনি নিজেও কারো না কারো সাথে প্রেম করেন বা কারো প্রেমে পড়েছেন বা কারো প্রেমে পড়বেন।
শতযুগ ধরে মেয়েদের নিয়ে কত গল্প উপন্যাস আর কবিতা লেখা হয়ে আসছে। মেয়েদের দীঘল কাল চুল আর কাজল কালো চোখ। আবার কারো কাছে হরিনি চোখ আর কারো কাছে মায়াবী। মেয়ের পায়ের নুপুর নিয়ে কত গান, মেয়ের নগ্ন পায়ের চলন নিয়েও কত চিন্তা চেতনা। আর যখনই মেয়েদের কথা বলা হয় তখনই যেটা সবার প্রথম মনে উঁকি দেয় তা হল প্রেম-ভালবাসা।
আসলে ভালবাসা তো সবখানেই। শুধু ধরণটা আলাদা। মা আর সন্তান, ভাই বোন, জিগরি দোস্ত। ভালবাসা এমন এক জিনিস যেকোন সময় যে কারো জন্য তৈরি হতে পারে। পথের মানুষের প্রতি ভালবাসা। কেউ বা আবার গাছ ভালবাসে আবার কেউ পশু। এমনকি পশুদের মাঝেও আছে ভালবাসা। আগেকার দিনে প্রেম করা যেমন কঠিন ছিল তেমন সেই প্রেম ভুলাও কঠিন ছিল । সমাজ তখন এর পুরোই বিপরীতে ছিল যা আজকের দিনে অনেক অনেক কমে গেছে। বাবা মা ছেলে মেয়ের পছন্দকে প্রাধান্য দিচ্ছে।
১। মানুষের দৃষ্টি হল প্রেমের প্রথম রাস্তা। রাস্তায় কোন মেয়েকে দেখে ভাল লাগে আর এতেই আপনি তার পিছু নেন স্কুল কলেজ এমনকি তার বাড়ি পর্যন্ত। তো আপনার যেহেতু তাকে ভাল লাগে তো তাকেও তো আপনার ভাল লাগতে হবে। নাকি অগোছালো ভাবে চলে গেলন আর বলে দিলেন তাকে আপনার ভাল লাগে। তাই আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া জরুরী। এর জন্য আপনাকে বুঝতে হবে কি ভাবে ড্রেসআপ করলে আপনাকে ভাল লাগে। চুল কিভাবে কাটলে ভাল লাগে।নিজের দিকে নিজে খেয়াল করুন। নিজেকে আরো একবার আবিষ্কার করে দেখুন।
২। সাহসী হয়ে উঠুন । তবে সাহসী হয়ে মারপিট করতে যাবেন না। কেননা আপনার এর চেয়ে আরও সাহস দরকার। কেননা তার সাথে আপনাকে পরিচিত হতে হবে। এর জন্য আপনাকে একটু চালাক হতে হবে। আপনি কাকে ভালবাসেন আর তার সাথে আপনার সম্পর্ক কেমন, বয়সের পার্থক্য এগুলি আপনাকে জানতে হবে তার সাথে ঘনিষ্ঠ হতে হবে।
৩। তাকে বুঝতে শিখুন। আপনি যদি তার সাথে কথা বলতে পারেন তো সেটা সে কিভাবে নিচ্ছে। মেয়েদের বুঝা একটু কঠিন। সে হয়ত আপনাকে বুঝতে দিবেনা অনেক কিছুই। আর যদি কথা এখনও বলতে না পারেন তো তার দৃষ্টি আকর্ষনের চেষ্টা করুন। আর ভাবুন কিভাবে কথা বলবেন।
৪। আপনি তার সাথে কথা বলেন তবে নিঃশ্চয় প্রেমের প্রস্তাব দেননি। কেননা যদি না আপনি দেখতে শাহরুখ বা সালমানের মত না হন তবে রিজেক্ট হবার সম্ভাবনা আছে। এবং পরে হয়ত ট্রাই করলে খুব একটা কাজ হবে না। দেখুন না যদি আপনার খুব একটা পছন্দ না এমন মেয়ে আপনাকে প্রস্তাব দেয় তাহলে হয়ত আপনিও এটা পছন্দ করবেন না। হয়ত তার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তাই এখন তার সাথে ঘনিষ্ট হবার চেষ্টা করুন।
৫। আপনি কিভাবে ঘনিষ্ঠ হবেন তা নির্ভর করবে আপনার উপর এবং আপনার পরিস্থিতির উপর। আপনাকে যদি কেউ মিথ্যা করেও বলে যে আপনি দেখতে নায়কের মত বা আপনার চুল সুন্দর। আপনি কথা বলেন খুব সুন্দর করে। তাই প্রশংসা খুব মারাত্মক জিনিস যদি আপনি তা ঠিক ভাবে করতে পারেন। অবশ্যই প্রশংসা করবেন তবে অবাস্তব কিছু নয়। তার বুদ্ধিমত্তার বা তার স্টাইলিস্ট জীবনের বা তার সাধারন হয়ে থাকা বা তার মানুষের সাথে আচরন বা তার চোখ বা চুলের। ভেবে দেখুন।
৬। আপনার সম্পর্কে সবসময় মোটামুটি সত্যবাদী হন। প্রেম করার জন্য মিথ্যা বলতে হতে পারে। আপনার গাছের ছোট পেয়ারাকে আপনি বন্ধুদের কাছে ইয়া বড় বলে চালাতে পারেন কিন্তু যা নেই তার গল্প করা উচিত হবে না। মানে সততা প্রেমের জন্য খুব উপকারী জিনিস। এখন এটা আপনার ব্যাপার যে আপনি কোন পরিস্থিতিতে আছেন।
৭। আসল হলো আপনার দৃষ্টি। চোখে চোখ রেখে কথা বলার সাহস। বলেছিলাম যে সাহসের কথা সেটা এখানেও প্রযোজ্য। তার চোখের দিকে তাকিয়ে কথা বললে আপনি হয়ত তার মন পড়তেও পারেন। এবং এটা এমন এক থিওরী যে প্রেম বিষয়ে প্রায় লেখাতেই এই বিষয় কমন কারন এটা খুবই কার্যকারী পদ্ধতি। তবে দৃষ্টি সংযত রাখবেন, দৃষ্টি অসংযত করা প্রেমের জন্য ক্ষতিকর।
৮। কথা বলে, গল্প করে ঘনিষ্ট হলেন, প্রশংসা করলেন চোখে চোখ রেখে কথা বললেন। এক এক মানুষের জন্য বিষয়টা এক এক রকম। আপনি সাহস পাচ্ছেন না নাকি মেয়ের কাছ থেকে কোন পজিটিভ ইঙ্গিত পাচ্ছেন না। আপনার সমস্যা আপনাকেই বুঝতে হবে। আর মেয়ে কেন পজিটিভ কোন আচরন করছে না তা খুজে বের করার চেষ্টা করুন। তার পরিবার সমস্যা নাকি অন্য বয়ফ্রেন্ড আছে নাকি সে আপনাকে এখনও সেই ভাবে চিন্তাই করেনি। না করলে আপনার ব্যর্থতা কারন আপনি বুঝাতে পারেন নি যে আপনি তার প্রতি আকৃষ্ট। তবে যদি সে ভেবে না থাকে তার সাথে দেখা করা থেকে বিরত থাকুন। দেখা হলে অবশ্য তার সাথে কথা বলুন তবে এমন কিছু করার চেষ্টা করুন যাতে সে আপনার জন্য অনুভব করে।
৯। অনেক চেষ্টা করলেন, কিন্তু কাজ হল না তাহলে কি করবেন। আবার শুরু করুন। কেননা এইটাই জীবন। এই ছোট্ট জীবনে এত ভাবার সময় কোথায়। আর জীবনের কত সময় বা এরকম করবেন। যতদিন যৌবন তত দিন। তো যৌবনের পালে হাওয়া লাগান। হাসতে শিখুন হাসাতে শিখুন। এই শীতের আবহাওয়ার মাঝেও রঙ খুজুন।
সবশেষে বলতে চাই এটা কিছু চিন্তাধারার ফসল। প্রেম আসলে বলে কয়ে হয় না। আর কিভাবে হয় তা বলেও বুঝানো যায় না।সব কিছুর সাথে ভাগ্যটা জরুরী।
3122 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy