2 Answers
চুলের আগা ফাটা প্রতিরোধের পাঁচটি উপায় চুলের আগা ফেটে যাওয়া একটি বড় সমস্যা। নিচে পাঁচটি টিপস দেয়া হল। ফলো করলে আপনি পাবেন সুস্থ, split end বিহীন সুন্দর চুল। * ১. গোসলের পর আমরা অনেকেই তোয়ালে দিয়ে চুল পেচিয়ে বেধে রাখি শুকানোর জন্য। চুল থেকে পানি দূর করার জন্য সবচেয়ে ভাল উপায় হচ্ছে গোসলের সময় ই হাত দিয়ে চিপে পানি বের করে ফেলা। এরপর তোয়...ালের পরিবর্তে কোন নরম কাপড় (টি-শার্ট / সুতি কাপড়) দিয়ে চিপে অতিরিক্ত পানি শুকিয়ে ফেলা। ভেজা চুল কখনোই পেচিয়ে বাধা উচিত নয়। * *২. চুলে হেয়ার ড্রায়ার / আয়রন ব্যবহার করার আগে অবশ্যই হিট প্রটেক্টর স্প্রে করে নিন। * ৩. কখনোই ভেজা চুল ইলাস্টিক রাবার ব্যন্ড দিয়ে বাধবেন না। এমন হেয়ার ব্যন্ড / ক্লিপ ব্যবহার করুন যেটা আপনার চুলে আটকে যাবে না। *৪. কন্ডিশনার কেনার সময় এমন কন্ডিশনার বেছে নিন যেটা আপনার চুলকে ময়েশ্চারাইজ করে চুলকে শুষ্কতা থেকে রক্ষা করবে। * ৫. শুকনো চুলে নিয়মিত অয়েল মেসেজ করুন, এতে চুলের আর্দ্রতা বজায় থাকবে এবং চুল শুষ্ক ও রুক্ষ হয়ে যাবে না। এই সাধারণ টিপসগুলোর পাশাপাশি মাঝে মাঝে পার্লার এ গিয়ে চুলের আগা ট্রিম করে আসুন, তাহলে আপনি রক্ষা পাবেন আগা ফাটা থেকে আর আপনার চুল হবে সুস্থ, সুন্দর।