1 Answers
মজাদার জাপানিজ স্যুপ তৈরির কৌশল। যা সকলের জন্য উপকারী। যারা ডায়েট করছেন, তারাও খেতে পারবেন মজা করে। # উপকরণ -মুরগির মাংসের ছোট টুকরা ২০০ গ্রাম - চিকন স্টিক নুডুলস ১০-১২টা - ডিম ১টা - পানি ২ কাপ - পেয়াজ মোটা করে কাটা ১/৪ কাপ -আদা মোটা করে কাটা ২ টুকরা - পেঁয়াজ পাতাকুচি ১ টেবিল চামচ - ওয়েস্টার সস ২ টেবিল চামচ - লবণ সামন্য - ভেজিটেবল অয়েল ১ চা চামচ - লেবুর রস ১ চা চামচ # পদ্ধতি মুরগির টুকরা, পানি, লবণ, আদা আর পেঁয়াজ একসঙ্গে চুলায় জ্বাল দিন। পানি শুকিয়ে অর্ধেক হলে নুডুলস, ওয়েস্টার সস, তেল দিয়ে ঢেকে দিন। নুডুলস সেদ্ধ হয়ে গেলে লেবুর রস দিয়ে চুলা থেকে নামিয়ে নিন। একটা পাত্রে স্যুপ ঢেলে ডিম ফেটে আলতো করে স্যুপে দিয়ে দিন ও ৫ মিনিট ঢেকে রাখুন। ডিম গরম স্যুপের জন্য হাফ বয়েল হয়ে যাবে। উপরে পেয়াজ পাতা কুচি দিয়ে পরিবেশন করুন। এই স্যুপ বাচ্চা, বৃদ্ধ আর যারা ডায়েট করছেন তাদের জন্য খুব উপকারী। আর খেতেও বেশ দারুণ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy