ভাই আমার কপালের মধ্য একটি তিলের মত দাগ রয়েছে এটি কিভাবে সরাবো?

কপালের মধ্য দাগটা তিলের থেকে অনেক বড়। এটি আমার ছোট বেলা থেকেই এই দাগটা আমি কিভাবে সরাবো দয়া করে যদি বলতেন।
3176 views

4 Answers

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

তিলের দাগ এটা স্বাভাবিক বিষয় ,এই নিয়ে কিছু করার দরকার নাই তবে আপনে যদি দৃষ্টিকটু মনে করেন তবে একজন ভালো চর্ম বিষয়ক ডাক্তারের পরামর্শ নিতে পারেন। এগুলো না দেখে চিকিৎসা দেওয়া উচিৎ নয় তাতে আপনার ই ক্ষতির সম্ভাবনা থাকে।

3176 views Answered

মুখের কালো দাগ বা তিলা দূর করতে করণীয়

সুন্দর মুখমন্ডল কার না পছন্দ? সকলেই চায় তার মুখমন্ডল সুন্দর থাকুক। মুখের মধ্যে তিল হওয়া অনেক সময়ই বেশ কিউট এবং সুন্দর একটি বিষয়। কিন্তু অনেক সময়ই মুখের মধ্যে অবাঞ্চিত দাগ এবং কালো তিলের জন্য মুখের সৌন্দর্য্যই নষ্ট হয়ে যায়। আর এসব ক্ষেত্রে সকলেরই চেষ্টা থাকে কি করে এই কালো দাগ বা কালো তিল দূর করা যায়। তাদেরই কথা মাথায় রেখে সম্পূর্ণার আজকের টিপস, মুখের কালো দাগ বা তিলা দূর করতে করণীয়।

১. তিন চা চামচ দই, এক চা চামচ ময়দা এক সাথে মিশিয়ে পেষ্ট তৈরী করে ১০-২০ মিনিট মুখে লাগিয়ে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে করে ত্বকের কালো দাগ ও তিল আস্তে আস্তে হালকা হয়ে আসবে।

২. মসুড়ের ডাল বাটা ও লেবুর রস এ সাথে মিশিয়ে ত্বকে ১০-১৫ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। এতে করেও কাজ হবে।

৩. কাঁচা হলুদ, দুধ, মধু ও তিলের তেল এক সাথে অল্প আচেঁ জ্বাল দিয়ে আঠালো হয়ে এলে নামিয়ে ছেঁকে আঠালো তরল অংশটুকু ফ্রিজে রেখে দিন। প্রতিদিন বাইরে থেকে ফিরে এটি ব্যবহার করুন।

৪. মসুড়ের ডালের বেসন, মধু ও তিলের তেল এক সাথে পেষ্ট করে ত্বকে লাগালেও রোদে পোড়া দাগ দূর হয়।

৫. নিম পাতার রস, পাতি লেবুর রস, মুলতানী মাটি মিশিয়ে এক সাথে পেষ্ট তৈরী করুন। চোখ বাদে মুখের বাকি অংশে লাগিয়ে ২০-৩০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৬. ময়দা গরম পানিতে গুলে জ্বাল দিয়ে ঘন হয়ে এলে ঠান্ডা করে ত্বকে লাগালে ত্বকের কালো তিল আস্তে আস্তে হালকা হয়ে যাবে।

spot on face - shompurna.com

৭. মধু, লেবু, গোলাপ ফুলের পাপড়ি মিশিয়ে এক সাথে পেষ্ট তৈরী করুন। প্রতিদিন এই প্যাকটি মুখে লাগালে কাজ হবে।

৮. একটি ডিমের কুসুমের সাথে এক টেবিল চামচ অলিভ অয়েল, তিন থেকে চার ফোঁটা লেবুর রস মিশিয়ে পেষ্ট তৈরী করুন। তারপর মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন এবং শুকিয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। আধা ঘন্টা পর অবশ্যই আবার ঠান্ডা পানি দিয়ে মুখ ভালো ভাবে ধুয়ে নিতে হবে।

৯. এক চা চামচ শুকনা হলুদের গুড়ার সঙ্গে সামান্য ঘি মিশিয়ে পেষ্ট তৈরী করে তিল বা কালো দাগের উপর আঙ্গুল দিয়ে লাগান; শুকিয়ে গেলে ভালো ভাবে ধুয়ে ফেলুন। এতে পুরোপুরি ভাবে দাগ দূর হবে।

১০. দারুচিনি গুড়া করে প্রতিদিন রাতে এক গ্লাস পানিতে এক চা চামচ গুড়া ভিজিয়ে রাখুন। প্রতিদিন সকালে এই পানি দিয়ে মুখ ধুলে মুখের দাগ আস্তে আস্তে কমে আসে।

আশাকরি উপরের টিপস গুলি আপনাকে কালো দাগ বা তিলাহীন একটি সুন্দর মুখ ধরে রাখতে সাহায্য করবে।

3176 views Answered

তিলের দাগ এটা স্বাভাবিক বিষয়।তবে আপনি Lalita Herbal Mesta Gold ব্যবহার করুন।এতে দাগ অনেকটা কমে যাবে।

3176 views Answered

মুখে অতিরিক্ত তিল হওয়া স্কিন ক্যান্সারের পূর্ব লক্ষণ। তবে ভয় পাওয়ার কিছু নেই আপনার তো মাত্র একটা। এই তিলের দাগ কিছু প্রাকৃতিক উপায়ে কমানো যেতে পারে। এর জন্য গরম পানিতে আটার পেস্ট মুখে নিয়মিত লাগাতে পারেন। এছাড়া শসার রসও লাগাতে পারেন। এগুলো মুখের অতিরিক্ত তিলের দাগ হালকা করতে সহায়তা করে।

3176 views Answered

Related Questions

Next steps