2 Answers
বাসা থেকে টিকটিকি দূর করুন খুব সহজেঃ ঘরে টিকিটিকি থাকাটা একেবারেই স্বাভাবিক ব্যাপার। একদিক দিয়ে ভালোই। কারণ টিকটিকি অন্যান্য পোকামাকড় খেয়ে ঘর পরিষ্কার রাখে। তবুও আমাদের বাড়ির কর্ত্রীরা টিকটিকি দেখলে একটু চিৎকার দিয়েই উঠেন। টিকটিকি বিষাক্ত একটি প্রাণী। অসাবধানতাবশত খাবারে পড়লে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। বাজারে টিকটিকি ঘর থেকে দূর করার জন্য বিভিন্ন ঔষধ পাওয়া যায়। এর কোনোটিই খুব বেশী কার্যকর নয়। বরং আপনি নিজেই ঘরে বসে টিকটিকি দূর করার ঔষধ বানাতে পারেন। ন্যাপথলিনের গোটা টিকটিকি তাড়াতে দারুণ ভূমিকা রাখে। ঘরের কোণা ও ফাঁক-ফোকরে ন্যাপথলিনের গোটা দিয়ে রাখুন। ধীরে ধীরে টিকটিকি কমে যাবে। এছাড়া কফি পাউডার ও টোব্যাকো পাউডার এক সাথে মিশিয়ে টিকটিকি তাড়ানোর ঔষধ বানাতে পারেন। ঘরের যে স্থানে টিকিটিকির উৎপাত বেশি সে স্থানে এই ঔষধ দিয়ে রাখুন। এগুলো খেলে টিকটিকি মারা পড়বে। টিকটিকি তাড়াতে বরফ জলের ট্রিটমেন্ট কাজে লাগিয়ে দেখতে পারেন। একটা স্প্রে বোতলে ঠাণ্ডা বরফ পানি নিয়ে কোনো টিকিটিকির উপর স্প্রে করুন। হুট করে শরীরের তাপমাত্রা কমে যাওয়ায় টিকটিকিটি নড়াচড়া করতে পারবে না। এই সুযোগে ঝাড়ু দিয়ে ঘরের বাইরে ফেলে দিয়ে আসুন। অথবা স্প্রে বোতলে পেঁয়াজ রস ভরে নিয়ে সাথে কয়েক ফোঁটা রসুনের রস মিশিয়ে সারা ঘরে ছিটিয়ে দিতে পারেন। টিকটিকি দৌঁড়ে পালাবে।
লম্বা লেজ বিশিষ্ট এই প্রাণীটি আমাদের ঘরের অন্যান্য পোকামাকড় খেয়ে উপকার করলেও আমরা কেউই এই প্রাণীটিকে আমাদের ঘরে রাখতে রাজি নই। টিকটিকির (lizard) ঘরময় রাজত্ব কেবল ভয়ানক ব্যাপারই নয় বরং খাদ্যদ্রব্যতে এই বিষাক্ত প্রাণীটি পড়লে আমাদের স্বাস্থ্য হানিসহ চরম অসুস্থতার কারণও ঘটতে পারে। বাজারে এই টিকটিকি মারার বিভিন্ন উপকরণ ও বিষ পাওয়া গেলেও বাড়ি পোষা প্রাণী ও বাচ্চাদের জন্য আমরা এইসব পদ্ধতিগুলো যতোটা পারা যায় এড়িয়ে চলি। ন্যাপথোলিন বল(naphthalene balls): আপনার ঘরে টিকটিকির উৎপাত কমাতে ন্যাপথোলিন বল ব্যবহার করুন। ঘরের বিভিন্ন জায়গাতে ন্যাপথোলিন বল রেখে দিন। দেখবেন টিকটিকির উৎপাত কমে যাচ্ছে। কফি পাউডার(coffee powder): কফি পাউডার ও টোব্যাকো পাউডার এক সাথে মিশিয়ে একটি মিকচার বানান। এবার এই মিকচার আপনার ঘরের টিকটিকি বহুল জায়গাগুলোতে রেখে দিন। টিকটিকি এগুলো খেয়ে মারা যাবে। ময়ূর পালক (peacock feathers): টিকটিকি ময়ূরের পাখনা দেখে ভয় পায়। তাই ঘর থেকে টিকটিকি দূর করতে ঘরের দেয়ালে ময়ূরের পালক ঝুলিয়ে রাখুন। বরফ জল (ice-cold water): একটি স্প্রে বোতলে বরফ জল নিয়ে টিকটিকির গায়ে স্প্রে করুন। এতে টিকটিকির শরীরের তাপমাত্রা কমে যাওয়ায় এটি নড়াচড়া করতে পারবেনা আর এই সুযোগে টিকটিকি ধরে ঘরের বাইরে ফেলে দিন। রসুন(garlic): একটি স্প্রে বোতলে পূর্ণ করে পেঁয়াজ রস ভরে সাথে কয়েক ফোঁটা রসুনের রস মিশিয়ে ঘরে স্প্রে করুন। টিকটিকি পালিয়ে যাবে। ডিমের খোসা(egg shells): টিকটিকে বোকা বানিয়ে ঘর থেকে তাড়াতে ডিমের খোসার জুড়ি নেই। ঘরের বেশ কিছু জায়গাতে ডিমের খোসা রেখে দেখুন, টিকটিকি এগুলোকে অন্য কোন প্রাণী ভেবে ঘর ছেড়ে পালাবে। যারা টিকটিকির যন্ত্রনায় হয়রান কিন্তু তাদের তাড়ানোর উপায় খুঁজে পাচ্ছেন না তারা উপরের পদ্ধতিগুলো প্রয়োগ করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy