1 Answers
প্রায় সময়ই দেখা যায় ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মান অভিমানের কারণে বাবা মার সাথে আমাদের সম্পর্কের অবনতি ঘটে। মনের অজান্তেই নিজেদের মধ্যে কেমন যেন অদৃশ্য একটা দেয়াল তৈরি হয়ে যায়। বাবা মার সাথে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হওয়া মোটেই সুখকর কোন অনুভূতি নয়। চাইলে সহজেই আমরা এই সম্পর্কের দূরত্ব কমিয়ে আনতে পারি।
বাবা মার সাথে সম্পর্কের দূরত্ব কমিয়ে আনবেন যেভাবেঃ
- যতোটা পারেন পরিবারের সাথে সময় কাটান, আপনি যতবেশি পরিবারে সময় কাটাবেন ততবেশি বাবা মার কাছাকাছি থাকতে পারবেন।
- বাবা মার কাজে সাহায্য করার চেষ্টা করুন। কাজের জন্য আপনাকে ডাকা হবে এই অপেক্ষায় না থেকে নিজে আগে গিয়ে কাজটি করার চেষ্টা করুন।
- বিনিময়ের আশা না করে তাদের জন্য কিছু করার চেষ্টা করুন। বাবা মা আপনার জন্য কতকিছুই তো করে চলেছেন কোন কিছু পাবার আশা না করেই। তাই তাদের প্রতি আপনার দায়িত্ব অসীম, এই ভাবনা মাথায় রেখে তাদের জন্য কিছু করুন।
- অন্তত সকাল এবং রাতের খাবার সময়টা পরিবারের সাথে বসে খাওয়ার চেষ্টা করুন। খাবার টেবিলে বাবা মার টুকিটাকি খোঁজ খবর নিন, তাদের শরীর কেমন আছে অথবা কি প্রয়োজন এসব আরকি।
- অবসর সময়ে তাদের পাশে গিয়ে বসতে পারেন। গল্পচ্ছলে আপনার বাবার অথবা মায়ের মজার স্মৃতি বা অভিজ্ঞতার কথা সম্পর্কে জানার আগ্রহ দেখান। দেখবেন আস্তে আস্তে দূরত্ব আপনাআপনি কমে আসছে।
- বাবা মার ছোট ছোট কথা গুলো মেনে চলুন। যেমন রাতে তাড়াতাড়ি বাড়ি ফেরা, খারাপ বন্ধুদের সাথে না মেশা আর সময় মতো খাওয়া দাওয়া ও পড়াশোনা করা।
- তাদের বোঝার চেষ্টা করুন। তারা কোন কিছুতে আপনাকে বাধা দিচ্ছে তার মানে নিশ্চয় তাতে আপনার ভালোই হবে। তাই তাদের কথা মেনে চলুন দেখবেন সম্পর্ক অনেকটা সহজ হয়ে উঠছে।
- আপনার কোন কথা বা কাজের দ্বারা যদি তারা কষ্ট পেয়ে থাকেন তবে তাদের সামনে গিয়ে মন থেকে ক্ষমা চান। আপনি যখনই তাদের হাত ধরে নিজের ভুলটা স্বীকার করবেন তখন এমনিতেই দূরত্ব মুছে যাবে।
- মনে রাখবেন বাবা মা কখনো আপনার খারাপ চাইবেনা, তাই যদি তাদের কোন কথা মানা আপনার পক্ষে কঠিন হয়ে পরে সেক্ষেত্রে রাগ অথবা কথা বন্ধ করে দেওয়ার পরিবর্তে আপনার মতো করে তাদের বুঝিয়ে বলার চেষ্টা করুন। এতে করে সম্পর্ক ঠিক থাকবে আর আপনার কাজ ও হয়ে যাবে।
বাবা মা ছাড়া আপনি এই পৃথিবীতে কিছুই নন। আপনাকে এই পৃথিবীতে আনার জন্য সুন্দর একটি জীবন দেওয়ার জন্য তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন। তাদের অক্ষমতা নিয়ে না ভেবে তাদের সক্ষমতা নিয়ে ভাবুন। মনে রাখবেন একমাত্র বাবা মা ভিন্ন নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে আর কেউ দিতে পারবেনা।
2567 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy