2 Answers

রক্ত (blood) আমাদের জীবনী শক্তির একটি অন্যতম উপাদান। আর বিশুদ্ধ রক্ত আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। তবে কিছু কিছু প্রাকৃতিক খাদ্য উপাদান গ্রহণের দ্বারা আমরা আমাদের রক্ত আরো একটু বিশুদ্ধ রাখতে পারি ও রক্ত প্রবাহ স্বাভাবিক রাখতে পারি।

১) আনারস জুস (pineapple juice)

আনারস খুব সুস্বাদু রসালো আর স্বাস্থ্যকর ফল। এর উপকারী ভিটামিন, খনিজ ও এনজাইম উপাদান শরীরের বর্জ্য নিষ্কাশন করে রক্ত বিশুদ্ধ করে। রক্ত পরিষ্কারের পাশাপাশি আনারস আপনার শরীরের জয়েন্টের ব্যথা কমাতে খুব সাহায্যকারী।
আনারস টুকরো টুকরো করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে বানাতে পারেন সুস্বাদু ও পুষ্টিকর জুস।

২) লেবুর জুস (lemon juice)

লেবু ও লেবুর জুস বমি বমি ভাব, হজম প্রক্রিয়া ও প্যারাসাইট সহ নানা রোগের প্রতিষেধক অনেক আগে থেকেই পরিচিত। লেবুর ভিটামিন সি, ভিটামিন বি, ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম এর মতো খনিজ উপাদান রক্ত বিশুদ্ধ রাখতে প্রত্যক্ষ অবদান রাখে।
তাই খুব সহজেই এক গ্লাস লেবুর শরবত বানিয়ে ফেলুন, পান করে দেহের রক্তকে রাখুন বিশুদ্ধ।
নিয়মিত উপরের দুইটি জুস পান করুন আপনার রক্ত সংক্রান্ত সমস্যা আশা করা যায় অনেকটাই কমে আসবে।

3074 views Answered

রক্ত পরিষ্কার রাখতে প্রতিদিন এক কোয়া রসুন খান। কারণ রসুনে থাকে অ্যান্টি-ক্যান্সার উপাদান যা রক্ত থেকে ক্ষতিকর ভাইরাস দূর করতে সাহায্য করে। এবং এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে শরীরকে বাঁচায়। শরীরকে তথা রক্তকে পরিষ্কার রাখে।

3074 views Answered

Related Questions

Next steps