1 Answers
তুন জুতা/ স্যান্ডেল থেকে আমাদের সবারই প্রায় পায়ে ফোস্কা (blister) পড়তে দেখা যায়। এটি প্রতিরোধে আপনার প্রথম করণীয় হলো যে জুতা পায়ে পরলে ফোস্কা পড়ে, ফোস্কা না শুকানো পর্যন্ত সেই জুতাটি না পরা। এন্টিসেপ্টিক ক্রিম দিয়েই পায়ের ফোস্কা সারিয়ে তোলা যায় তবে ঘরোয়া ভাবেও খুব সহজে জুতার কারণে সৃষ্ট পায়ের ফোস্কা সহজে সারিয়ে তোলা যায়।
- নারিকেল তেল (Coconut Oil): নারিকেল তেল জুতা স্যান্ডেল থেকে পায়ে পরা ফোস্কা সারাতে সবথেকে ভালো উপাদান। এটির ময়েশ্চারাইজিং উপাদান দ্রুত পায়ের ফোস্কা সারিয়ে তোলে। এক চা চামচ কর্পূর এর সাথে সামান্য নারিকেল তেল মিশিয়ে আপনার পায়ের ফোস্কা পড়া জায়গাতে লাগান। দিনে দুইবার এটি লাগান দেখবেন তাড়াতাড়ি ফোস্কা সারার সাথে সাথে এটি আক্রান্ত জায়গার চুল্কানিও কমিয়ে দেবে। আপনি চাইলে জুতা পরার আগেও নারিকেল তেল লাগিয়ে নিতে পারেন এতে পায়ে ফোস্কা পরবে না।
- মধু (Honey): মধু হচ্ছে পায়ের ফোস্কা সারিয়ে তুলতে আরেকটি উপকারী প্রাকৃতিক উপাদান। আপনার পায়ের ফোস্কা পরা জায়গাটাতে দিনে তিনবার খাঁটি মধু লাগিয়ে দেখুন, দেখবেন পায়ের ফোস্কা কেমন শুকিয়ে যাচ্ছে। মধুর উপাদান সমূহ আপনার পায়ের ক্ষত দ্রুত শুকানো সহ যেকোন সংক্রামন থেকে রক্ষা করে।
- চালের আটা (Rice Flour): চালের আটা জুতা থেকে পায়ে পরা ফোস্কার দাগ তুলতে সাহায্য করে। দুই থেকে তিন টেবিল চামচ চালের আটার সাথে পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট বানিয়ে ফেলুন। এরপর ফোস্কা শুকানো উঠা জায়গাটায় পেস্টটি লাগিয়ে রাখুন যতক্ষন না শুয়ে যায় এরপর হালকা গরম পানি দিয়ে জায়গাটি ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুই থেকে তিন বার করতেই দাগ উঠে যাবে।
- অ্যালোভেরা (Aloe Vera): ফোস্কা পড়ার জ্বালা পোড়া থেকে মুক্তি পেতে আপনি অ্যালোভেরা জেল লাগাতে পারেন। সরাসরি অ্যালোভেরা কাণ্ড থেকে জেল নিয়ে আক্রান্ত জায়গাতে লাগান, এবার শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে পর পর ব্যবহার করলে আপনার ফোস্কার জ্বালা পোড়া কমে যাবে।
মেয়েদের জুতা থেকে পায়ে ফোস্কা (blister) বেশী পড়ে কেননা তারা বেশীরভাগ সময় দেখা যায় পায়ে ফিট করে না বা নিজের পায়ের থেকে ছোট সাইজের জুতাও পায়ে পরতে চেষ্টা করছে। যার ফলাফল পায়ে বেশ বড় ধরণের ফোস্কা।
2999 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy