1 Answers

মার্কিন গবেষকরা জানিয়েছেন, প্রধানত হাত বা থাইয়ের পেশি থেকে ল্যাবরেটরিতে কৃত্রিম লিঙ্গ গড়া হয়েছে। এর কাঠিন্য ও উত্থান স্বাভাবিক করতে ব্যবহার করা হয়েছে পেনাইল প্রস্থেটিক প্রযুক্তি। কৃত্রিম লিঙ্গের বহিরাঙ্গে পেশি সংযোগ গঠনকারী প্রোটিন কোলাজেন থেকে তৈরি এক বিশেষ কোষ তৈরি করা হয়েছে। এই কোলাজেন প্রথমে সংগ্রহ করা হয় কোনও স্বাভাবিক পুরুষাঙ্গের কোষ থেকে। এরপর দাতা কোষগুলি থেকে তার ডিএনএ রাসায়নিক উপায়ে ধুয়ে ফেলে দেয়া হয়েছে। তারপর রোগীর দেহে অবস্থিত লিঙ্গ অথবা অঙ্গহানির ক্ষেত্রে লিঙ্গের অবশিষ্ট অংশ থেকে সংগ্রহ করা কোষের সঙ্গে সেই কোলাজেন মিশিয়ে তা রোগীর দেহে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়। বৈজ্ঞানিকদের দাবি, ইতিমধ্যে খরগোশের ক্ষেত্রে কৃত্রিম পুরুষাঙ্গ ব্যবহার করে সুফল পাওয়া গেছে।

3607 views Answered

Related Questions

Next steps