1 Answers
আমরা অনেকেই ট্রান্সমিটার বলতে বুঝি বৈদ্যুতিক খাম্বায় যেটি ব্যবহার করা হয় সেটা ! সেটা কিন্তু আসলে ট্রান্সমিটার নয়, সেটা হল ট্রান্সফরমার ! ট্রান্সমিটার হল যার মাধ্যমে কোন ফ্রিকুয়েন্সিকে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরন করা যায় এবং এর জন্য একটি রিসিভার থাকে যেটি RF বা রেডিও ফ্রিকুয়েন্সিকে রিসিভ করে ! অর্থাত্ ট্রান্সমিটারের কাজ হল রেডিও ফ্রিকুয়েন্সিকে এক স্থান থেকে অন্য স্থানে পঠানো ! যাইহোক, 2004 সালে আমি একটি FM ট্রান্সমিটার তৈরি করেছিলাম যেটি 500 মিটার পর্যন্ত কোন শব্দকে প্রেরন করতে পারত ! আজকে আমি আপনাকে সেটি শেখাবো !
এর জন্য আপনাকে কিছু কম্পোনেন্ট সংগ্রহ করতে হবে ! যেগুলো সংগ্রহ করবেন এগুলোর বর্ননা দেওয়া হল,
- 1. BC547 এই নাম্বারের ট্রানজিস্টর 3 টি !
- 2. ক্যাপাসিটর 10pf যার কোড হল 10 ! অর্থাত্ 10 নাম্বারের pf 2 টি !
- 3. ক্যাপাসিটর 22n যার কোড 223 এই নাম্বারের pf 2 টি
- 4. ক্যাপাসিটর 1n যার কোড 102 এই নাম্বারের pf 1 টি
- 5. ক্যাপাসিটর 100n যার কোড 104 এই নাম্বারের pf 1 টি
- 6. ক্যাপাসিটর 39p যার কোড 39 এই নাম্বারের pf 1 টি
- 7. রেজিস্ট্যান্স 330 ওহম একটি, যার কালার কমলা কমলা বাদামী সোনালী
- 8. রেজিস্ট্যান্স 470 ওহম একটি যার কালার হলুদ বেগুনি বাদামী সোনালী
- 9. রেজিস্ট্যান্স 22 কিলোওহম একটি, যার কালার লাল লাল কমলা সোনালী
- 10. রেজিস্ট্যান্স 39 কিলোওহম একটি, যার কালার কমলা সাদা কমলা সোনালী
- 11. রেজিস্ট্যান্স 47 কিলোওহম একটি, যার কালার হলুদ বেগুনি কমলা সোনালী
- 12. রেজিস্ট্যান্স 150 কিলোওহম একটি, যার কালার বাদামি সবুজ হলুদ সোনালী
- 13. রেজিস্ট্যান্স 1 মেগাওহম একটি, যার কালার বাদামি কাল সবুজ সোনালী
- 14. ট্যান্ক সার্কিট বা RF কয়েল একটি ! এটি আপনি নিজেই তৈরী করতে পারবেন ! 20 অথবা 22 গেজের তামার তার একটি পেনসিলের উপর রেখে 6 থেকে 8 পাক দিয়ে এটি তৈরী করতে পারবেন ! মোটর ওয়েন্ডিং এর দোকান থেকে এই তামার তার সংগ্রহ করতে পারবেন !
- 15. 2 থেকে 10pf একটি ট্রিমার ক্যাপাসিটর যার মাধ্যমে আপনি ফ্রিকুয়েন্সি চেন্জ করতে পারবেন ! এটি আপনি নাও পেতে পারেন ! তবে টেনশন করবেন না, আমিতো আছি ! এর বদলে 47 নাম্বারের pf লাগাতে পারবেন ! pf ওঠা নামা করে আপনি ফ্রিকুয়েন্সি চেন্জ করতে পারবেন !
- 16. একটি ইলেক্ট্রিক মাইক্রোফোন ! এটি পুরাতন ক্যাসেট প্লেয়ার থেকেও সংগ্রহ করতে পারবেন !
- 17.একটি ছোট সুইচ
- 18. দুইটি পেনসিল ব্যাটারী !
- 19. 35 থেকে 40 সেমি তার ! আরো জানতে : https://www.techtunes.com.bd/electronics/tune-id/108039
3020 views
Answered