1 Answers

ভর্তি বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশিত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু সকল আবেদনকারীকে নিন্মোক্ত ৪টি ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়: ইউনিট বাছাই আবেদন ফি জমা দেয়ার রসিদ সংগ্রহ ব্যাংকে টাকা জমা দেয়া ছবি আপলোড করে প্রবেশপত্র সংগ্রহ এই চারটি প্রক্রিয়ার বিস্তারিত বিবরণ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত স্থানে ও নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করতে হয়। পরীক্ষার ফলাফল প্রকাশের পর প্রথমে মেধাতালিকা ও অত:পর অপেক্ষামান তালিকা থেকে ছাত্রছাত্রী ভর্তি করা হয়।

2657 views Answered

Related Questions