1 Answers

উপকরণ: কচুর মুখি ৫০০ গ্রাম, আদাবাটা ১ টেবিল চামচ, তেঁতুল মাড় ২ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, সরিষার তেল আধা কাপ, পেঁয়াজ ২ টেবিল চামচ, হলুদ আধা চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, কাসুন্দি, মেথি ১ চা-চামচ, চিনি ১ চা-চামচ, লবণ স্বাদমতো, জিরাবাটা ১ চা-চামচ, শুকনা মরিচ ২টি। প্রণালি: কড়াইতে তেল দিয়ে শুকনা মরিচ, কাসুন্দি, মেথি ফোড়নসহ সব মসলা দিয়ে কষাতে হবে। এবার কচুর মুখি টুকরা করে মসলার মধ্যে ছেড়ে একটু কষিয়ে সেদ্ধর জন্য পানি দিয়ে ঢেকে দিতে হবে। সেদ্ধ হয়ে এলে তেঁতুল ও চিনি দিতে হবে। আস্তে আঁচে চুলায় কিছুক্ষণ রেখে নামিয়ে নিতে হবে।

2804 views Answered

Related Questions

Next steps