1 Answers

উপকরণ: পুঁইশাক আধা কেজি, চিংড়ি মাছ ২ টেবিল-চামচ, নারকেলবাটা (ইচ্ছা) ১ টেবিল-চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল-চামচ, রসুনকুচি ১ চা-চামচ, কাঁচা মরিচ ফালি ৩টি, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো। প্রণালি: পুঁইশাক ধুয়ে টুকরো করে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছ ভেজে পেঁয়াজবাটা, রসুনকুচি, নারকেলবাটা, হলুদগুঁড়া, কাঁচা মরিচ ও লবণ দিয়ে একটু কষিয়ে নিতে হবে। পুঁইশাক দিয়ে ভেজে আধা কাপ পানি দিতে হবে। সব মসলা মিশে শাক সেদ্ধ হলে নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করা যায়।

2589 views Answered

Related Questions

Next steps