1 Answers
উপকরণ : শিম আধা কেজি, পেঁয়াজ কুচি আধা কাপ, ধনে পাতা কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ৪-৫টি, সয়াবিন তেল ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, গ্রিন সস ১ টেবিল চামচ। প্রণালি : শিম ধুয়ে চিকন করে কেটে নিন। চুলায় পাত্রে তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিন, এরপর হলুদ-মরিচ দিয়ে কষান। মসলা কষানো হলে শিম দিন। লবণ ও অল্প পানি দিয়ে রান্না করুন। শিম সিদ্ধ হয়ে এলে ধনেপাতা কুচি, কাঁচামরিচ ফালি দিন এবং গ্রিন সস উপরে দিয়ে দমে রাখুন ৫ মিনিট। তৈরি হয়ে গেল শিমের চচ্চড়ি।
2596 views
Answered