1 Answers
উপকরণ : বেগুন ছোট ৬/৭টি, নারকেল অর্ধেক, কাঁচামরিচ ৬টি, সরষে বাটা ৪ টেবিল চামচ, ছোট চিংড়ি ২৫০ গ্রাম, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, তেল ৬ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, লবণ ও হলুদের গুঁড়ো পরিমাণমতো। প্রণালী : বেগুনের মুখ কেটে ভেতরের অংশ বের করে নিন। চিংড়ি মাছ সেদ্ধ করে চটকে নিন। কড়াইতে তেল দিয়ে এতে মাছ ও সব মসলা দিয়ে পুর তৈরি করে নিন। বেগুনের গায়ে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে বেগুনের মধ্যে পুর ভরে অল্প আঁচে ভেজে তুলুন। এরপর গরম ভাত বা পরটার সঙ্গে পরিবেশন করুন।
2783 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy