1 Answers
উপকরণ : পাট শাক ১ আঁটি, কাঁচামরিচ ৩/৪টি, কাঁচামরিচ ৩/৪টি, রসুন ১ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, পাঁচফোড়ন ১/৪ চা চামচ, তেল ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১/৪ কাপ। প্রস্তুত প্রণালি : প্রথমে শাক ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এবার কড়াইয়ে তেল গরম করে পাঁচফোড়ন, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে সিদ্ধ শাক ভাজতে হবে। নামানোর আগে কাঁচামরিচ দিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে মজাদার পাট শাক ভাজি।
2797 views
Answered