1 Answers
উপকরণঃ ম্যারিনেট করা মুরগির মাংস (লম্বাটে) ২৫০ গ্রাম (লেবুর রস, লবণ, গোলমরিচ দিয়ে ২ ঘন্টা ম্যারিনেট করতে হবে), ম্যাকারনি সেদ্ধ ২ কাপ, গাঁজর মোটা করে কুচি করা ১ কাপ, টমেটো টুকরা ১ কাপ, ধনেপাতা কুচি আধা কাপ ড্রেসিংয়ের জন্যঃ পানি ঝরানো টক দই ২ কাপ, সরিষার গুঁড়া ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি (বিচি ফেলে) পরিমাণমতো, লবণ পরিমাণমতো, চিনি পরিমাণমতো, গোলমরিচের গুঁড়া পরিমাণমতো, লেবুর রস পরিমাণমতো প্রণালীঃ সব একসঙ্গে মেখে ফ্রিজে রাখতে হবে। ম্যারিনেট করা মুরগি অল্প তেলে ভেজে নিতে হবে বাদামি করে। ম্যাকারনি, গাঁজর, টমেটো, ধনেপাতা ড্রেসিং দিয়ে মেখে ডিশে ঢেলে ওপরে ভাজা মুরগি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
2791 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy