1 Answers

উপকরণ: আম ১টি, শসা ১ কাপ, টমেটো ১টি (কেটে দানা বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে)। আপেল ১টি, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ চা-চামচ, পুদিনা পাতা কুচি ১ চা-চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো। সেদ্ধ ডিম ও সস সাজানোর জন্য। প্রণালি: আম, শসা, টমেটো, আপেল ধুয়ে কুচি করে নিতে হবে। একটি কাচের বাটিতে ওপরের সব উপকরণ দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে। কাবাব, রোল, টিকিয়া, পরোটার সঙ্গে আমের সালাদ পরিবেশন করা যায়।

2763 views Answered

Next steps