1 Answers
উপকরণ : সবজি [ইচ্ছামতো] ২০০ গ্রাম, ডিম ২টি, ময়দা ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সয়াসস ১ চা চামচ, তেল ২০০ গ্রাম [ভাজার জন্য], আলু সিদ্ধ ২টি। প্রস্তুত প্রণালি : প্রথমে সবজিগুলোকে আদা, রসুন বাটা, লবণ ও সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে, যেন পানি না থাকে। এরপর সিদ্ধ সবজির সঙ্গে আলু সিদ্ধ, সয়াসস, ডিম, ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়ে শক্ত করে মাখাতে হবে। সবশেষে গোল গোল করে ডুবোতেলে ভাজতে হবে।
2879 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy