1 Answers
উপকরণ: ছানা আধা কাপ, বড় পাউরুটি ৩ টুকরা, টক দই ২ কাপ, লবণ স্বাদমতো, চিনি ১ চা-চামচ, মরিচ ভাজা গুঁড়া আধা চা-চামচ, জিরা ভাজা গুঁড়া ১ চা-চামচ, জৈন ভাজা গুঁড়া ১ চা-চামচ, পুদিনাপাতা বাটা ২ টেবিল-চামচ, কাঁচা মরিচ বাটা ১ চা-চামচ, তেঁতুলের মাড় ১ টেবিল-চামচ, বিট লবণ ১ চা-চামচ। প্রণালি: বড় পাউরুটির পাশের অংশ বাদ দিয়ে পানিতে ভিজিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে ভালো করে মথে রাখতে হবে। ছানা ভালো করে মথে পাউরুটি, সামান্য লবণ, অল্প কাঁচা মরিচ ও পুদিনাপাতা বাটা, অর্ধেক জৈন গুঁড়া ও বেকিং পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এটি গরম ডুবোতেলে ভেজে দইয়ের মিশ্রণের মধ্যে রাখতে হবে। দইয়ের মিশ্রণ তৈরি: টকদই, তেঁতুলের মাড়, পুদিনা পাতা ও কাঁচা মরিচ বাটা, জিরা, মরিচ, টেলে ভাজা গুঁড়া, লবণ, চিনি, বিটলবণ, গোলমরিচ গুঁড়া দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। দইবড়া ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy