1 Answers
যা লাগবে: মুরগির মাংস ১/২ কেজি, বুটের ডাল কোয়ার্টার কাপ, আদা কুঁচি ১ চা চামচ, রসুন কুঁচি ২ চা চামচ, শুকনা মরিচ ২টা, তেজপাতা ১টা, পিঁয়াজ ১ কাপ, লবণ পরিমাণমতো। *উপরের সব উপরকণ এক সঙ্গে মিঙ্ করে বেটে নিতে হবে। আলু সিদ্ধ ১টা (বড়), পুদিনা পাতা কুঁচি ২ টে. চামচ, ঘি ১ টে. চামচ, চিনি কোয়ার্টার চা চামচ, ডিম ১টা, স্বাদ লবণ কোয়ার্টার চা চামচ, লবণ প্রয়োজন মতো। যেভাবে করবেন: সিদ্ধ বাটা মাংসের সঙ্গে সব উপকরণ এক সঙ্গে ভালভাবে মেখে নিতে হবে। এখন মাখানো মাংস গোল গোল চপ তৈরি করে ডুবে তেলে ভাজতে হবে।
2957 views
Answered