1 Answers

উপকরণ : মোচা ১টি, ছোলার ডাল সেদ্ধ আধা কাপ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, আদাবাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, গরম মসলা গুঁড়ো ১ চা চামচ, জায়ফল গুঁড়ো কোয়ার্টার চা চামচ, কর্নফ্লাওয়ার, ব্রেডক্রাম্ব, লবণ ও তেল পরিমাণমতো। প্রণালী : মোচা কুচি করে লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করুন। পাত্রে ২ টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিন। একটু ভেজে মসলা দিয়ে একটু কষিয়ে মোচা দিন। পানি শুকিয়ে গেলে গরম মসলা ও জায়ফল দিয়ে নামিয়ে বেটে নিন। ডাল বেটে নিন। মোচা ও ডাল একসঙ্গে মেখে টিকিয়ার মতো করে কর্ন গোলায় ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে ডুবোতেলে বাদামি করে ভাজুন।

2937 views

Related Questions