1 Answers

উপকরণ: গাজর আধা কেজি, দারচিনি গুঁড়া আধা চা চামচ, দুধ ১ লিটার, এলাচ গুঁড়া আধা চা চামচ, চিনি ২ কাপ, কাজুবাদাম কুচি আধা কাপ, ঘি পৌনে ১ কাপ, গোলাপ এসেন্স সামান্য, দুধের ক্ষিরসা ১ কাপ, কিসমিস আধা কাপ। প্রণালী: কাজু বাদাম ও কিসমিস ঘিয়ে ভেজে রাখতে হবে। গাঁজর খোসা ছাড়িয়ে টুকরো করে দুধ দিয়ে সেদ্ধ করে বেটে নিতে হবে। ঘি গরম করে গাজর দিয়ে কিছুক্ষণ কষিয়ে চিনি দিয়ে ভুনতে হবে। দুধের ক্ষীর, এলাচ, দারুচিনি গুঁড়া, গোলাপ এসেন্স দিয়ে ভুনতে হবে। হালুয়া কড়াইয়ের গা ছেড়ে এলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পছন্দমতো আকার দিয়ে কাজুবাদাম ও কিসমিসের পুর ভরে পরিবেশন করতে হবে।

3108 views Answered

Next steps