1 Answers
যা যা লাগবে
চালে গুঁড়ি পৌনে এক কাপ, চিনি দেড়কাপ, পানি পৌনে এক কাপ, ময়দা আধা কাপ, বেকিং পাউডার আড়াই চা চামচ, লবণ আধা চা চামচ, চিনি ২ টেবিল চামচ, ডিম ফেটানো ১টি, দুধ পৌনে এক কাপ, ঘি ৩ টেবিল চামচ, গোলাপজল ১ চা চামচ (ইচ্ছা)।
যেভাবে করবেন
দেড় কাপ চিনি ও পৌনে এক কাপ পানি মিশিয়ে সিরা তৈরি করে ছেঁকে গোলাপজল মিশিয়ে রাখুন। চালের গুঁড়ি, ময়দা, বেকিং পাউডার, লবণ ও ২ টেবিল চামচ চিনি একসঙ্গে মিশিয়ে রাখুন।
ডিম, দুধ ও ঘি একসঙ্গে মিশিয়ে চালের গুঁড়ির মিশ্রণের ওপর ঢেলে হাল্কাভাবে মেশান। ফেটবেন না। মৃদু আঁচে ননস্টিকি সসপ্যান গরম করে ১ টেবিল চামচ গোলা দিন। বুদবুদ উঠলে উল্টে দিন। দু’দিক হয়ে গেলে সিরায় ভিজিয়ে দিন। ৩-৪ মিনিট পর তুলে পরিবেশন করুন।
2956 views
Answered