1 Answers

যা লাগবে : লাল শাক ২ আঁটি, চিংড়ি (ছোট) ১ কাপ, হলুদ ১/২ চা চামচ, মরিচ ১/২ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ টে: চামচ, কাঁচামরিচ ৩/৪টি৷ তেল ২ টে: চামচ, লবণ ও পানি পরিমাণ মতো

যেভাবে করবেন : চিংড়ি অল্প হলুদ ও লবণ দিয়ে হালকা ভেজে নিয়ে তুলে নিন৷ এবার তেলে অর্ধেক পেঁয়াজ দিয়ে তাতে সব মসল্লা দিয়ে ভাজা চিংড়ি মাছ দিয়ে এক মিনিট কষিয়ে নিয়ে শাক ও পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে লবণ দিয়ে ঢেকে দিন৷ শাকে পানি শুকিয়ে এলে তাতে কাঁচামরিচ দিয়ে মাখা মাখা হলে নামিয়ে নিন৷

2751 views