1 Answers
উপকরণ : খাসির মাংস ১ কেজি, আদা বাটা ৩ চামচ, খাসির পায়ের লম্বা হাড় ৪০০ গ্রাম, রসুন বাটা ২ চা চামচ, পেঁয়াজ বাটা ২ টে. চামচ, জিরা বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, জায়ফল গুঁড়া সিকি চা চামচ, পাকা পেঁপে বাটা ১ টে. চামচ, গাজর বাটা ১ টে. চামচ, টমেটো পিউরি ২ টে. চামচ, আদাকুচি ১ চা চামচ, রসুনকুচি আধা চা চামচ, দারুচিনি ৬ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ ৬টি, তেজপাতা ২টি, তেল ৬ টে. চামচ, রগেন জোশ অর্থাৎ খাসির হাড়ের স্টেক ২ কাপ, ঘি ২ টে. চামচ, চিনি ১ চা চামচ,। প্রণালী : মাংস টুকরা করে গরম মসলার গুঁড়া বাদে সব বাটা মসলা, গুঁড়া মসলা, তেল, লবণ, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে কষাতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে মাংস ভুনতে হবে। মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে টমেটো পিউরি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে। অন্য পাত্রে খাসির হাড় ১ চা চামচ, আদা বাটা, ২ টুকরা দারুচিনি, ১টে তেজপাতা, আধা চা চামচ শুকনা মরিচের গুঁড়া লবণ দিয়ে ডুবো পানিতে সেদ্ধ করতে হবে এক ঘন্টা। ঠান্ডা করে হাড়ের মধ্য থেকে চামচ বা কাঠি দিয়ে ভেতরের সাদা তেলতেলে অংশ বের করে রাখতে হবে। স্টেক আলাদা রাখতে হবে। ঘি গরম করে আদা-রসুন কুচি ভেজে পেঁপে বাটা ও গাজর দিয়ে কিছুক্ষণ ভুনে হাড়ের ভেতর থেকে বের করা অংশ দিয়ে কিছুক্ষণ ভুনে রান্না করা মাংস দিয়ে কিছুক্ষণ ভুনে রগেন জোশ দিয়ে গরম মসলার গুঁড়া ও কাঁচামরিচ দিয়ে নামাতে হবে। ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে পরিবেশন করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy