1 Answers

উপকরণ : ময়দা ২ কাপ, লবণ সামান্য, ঘি (ময়ানের জন্য) ১ টেবিল চামচ, তেল ভাজার জন্য, পানি প্রয়োজনমতো। প্রণালি : প্রথমে একটি পাত্রে ময়দা চেলে নিন। এবার চুলায় ঘি হাল্কা গরম করে ময়দার সাথে মেশান। এবার প্রয়োজনমতো লবণ ও পানি দিয়ে ভালো করে ময়ান করুন। ময়দা মাখা হয়ে গেলে লেচি কেটে গোল করে বেলে নিন। এবার চুলায় পাত্র দিয়ে তাতে তেল গরম করুন। তেল গরম হলে লুচিগুলো বাদামি করে ভেজে তুলুন।

2817 views Answered

Related Questions

Next steps