1 Answers

  চ্যানেল টুয়েন্টিফোর এর সন্ধান পাওয়া ফরিদপুরের মধুখালীর এই চক্রটি তাদের কর্মকান্ড ক্যামেরার সামনে প্রদর্শনের জন্য অস্বীকৃতি জানায়। পরবর্তীতে প্রতিবেদক অনেক বুঝিয়ে এবং তাদেরকে সরাসরি ক্যামেরায় দেখানো হবে না এই মর্মে প্রতিশ্রুতি দিয়ে তাদের কাষ্টমার কেয়ার প্রতিনিধি সেজে করা প্রতারনামূলক কর্মকান্ড প্রদর্শনের ব্যবস্থা গ্রহন করে। প্রতিবেদনের প্রথমেই দেখা যায়, একজন প্রতারক কাষ্টমার কেয়ার প্রতিনিধি সেজে জনৈক ব্যক্তিকে কনভিন্স করার চেষ্টা করে। তিনি বলেন, আমি রবি কোম্পানীর কাষ্টমার কেয়ার প্রতিনিধি। আপনি আমাদের কোম্পানীর একটি লটারীতে বেশ কিছু টাকা পেয়েছেন। অপর প্রান্ত থেকে রিসিভ করা সাধারন ব্যক্তি সাথে সাথে তাকে বিশ্বাস করে। প্রতিবেদনের অন্য একটি অংশে দেখা যায়, একজন প্রতারক অত্যন্ত মোলায়েম কন্ঠে কাষ্টমার কেয়ার প্রতিনিধি সেজে এক সাধারন মোবাইল ব্যবহারকারীকে ফোন দেয়। প্রথমেই তার সুকন্ঠ এবং সুন্দর ভাষা প্রয়োগের কারনে অপর প্রান্তে থাকা সাধারন ব্যবহারকারী সাথে সাথে পটে যায়। এ প্রান্তের প্রতারক তাকে জানান, রবি এবং গ্রামীন ফোনের মধ্যে ইন্টারনাল শেয়ার হস্তান্তরের কারনে ৫০০ কোটি টাকার ব্যবসা হয়েছে। আর ওই প্রফিটের টাকা দিয়ে রবি কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে কিছু ভাগ্যবান রবি ব্যবহারকারীদের কিছু টাকা পুরস্কার দেয়া হবে। সেখানে ওই সাধারন ব্যবহারকারী নাকি এক লক্ষ বিশ হাজার টাকা পেয়েছেন। কিন্তু এই টাকা পেতে হলে তাকে অতিদ্রুত যে কোন বিকাশ স্টোরে গিয়ে এই প্রতারকের মোবাইল নাম্বারে ২১৫০ টাকা বিকাশ করতে হবে। অপর প্রান্ত থেকে রিসিভ করা সরলমনের সাধারন ব্যবহারকারী তাৎক্ষনিকভাবে এই প্রতারকের মোবাইলে ২১৫০ টাকা বিকাশ করে দেয়। কিন্তু এতে প্রতারকের লোভ  আরো বেড়ে যায়। আরো বেশী টাকা হাতিয়ে নেয়ার জন্যে অন্য এক প্রতারককে কোম্পানীর এমডি সাজিয়ে ওই ব্যবহারকারীর থেকে আরো বেশী টাকা হাতিয়ে নেয়ার জন্য আরো বড় ফাঁদ ফেলে। এভাবে মোবাইল ফোনে প্রতারণার ফাঁদ পেতে প্রতিদিন গড়ে ২০টি কল করে কত হাজার টাকা যে কামিয়ে নেয় প্রতারক চক্র, তা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন, তাই ছোট ভিডিও প্রতিবেদন থেকে স্বচক্ষে দেখুনঃ
https://www.youtube.com/watch?v=GEsOmOfXQDM
69904 views Answered

Related Questions

Next steps