1 Answers
গান লিখার প্রথম শর্ত: নিজের যা মনে আসে লিখে ফেলা! মানুষ সাধারণত সুর আগে করতে সুবিধা পায় নাকি। যদি সুর পাওয়া যায়, তবে তার সাথে মিল রেখে লিখা সহজ হবার কথা। তবে সুর না পাওয়া গেলেও ঠিক আছে। আপনাকে যা করতে হবে:
১। একটা বিষয় নির্বাচন করতে হবে যে বিষয়ে লিখতে চান। আপনার একটা সামগ্রিক ধারণা থাকতে হবে তার ওপর, যে আপনি আসলে গানটায় কি প্রকাশ করতে চান। ধরুন, আপনি আপনার বন্ধুর জন্য অপেক্ষা করছেন এবং আপনি জানেন না তিনি আসবে কি আসবেন না। তাহলে এক্ষেত্রে আপনি সে বিষয়ে কি কি লিখতে পারেন বা কি কি অনুভূতি প্রকাশ করতে চান, তা পরিস্কার হয়ে যাবে - অস্থিরতা, অপেক্ষা ইত্যাদি অনুভূতি আসতে পারে। আপনি এজন্য একটা গল্প কল্পনা করে নিতে পারেন।
২। এবার আপনি জানেন কি লিখবেন। কিন্তু কীভাবে লিখবেন? গানের স্ট্রাকচারটা আগে কেমন হবে তা ঠিক করে নিতে হবে। স্ট্রাকচারটা নির্ভর করে কোন জানরার গান লিখবেন তার ওপর। গানের একটা স্ট্রাকচার থাকে যা তৈরি হয় স্থায়ী, অন্তরা, আভোগ, সঞ্চারী বা ইন্ট্রো (intro), ১-২ টা ভার্স (verse), ব্রিজ (bridge), কোরাস (chorus), আউট্রো (outro) দিয়ে। এসব শুধু প্যারা; একেকটা প্যারার একেকটা নাম। ভিন্ন ভিন্ন গানে এসব ভিন্ন ভিন্নভাবে ব্যবহৃত হয়। বাংলা গানে প্রায়ই এমন স্ট্রাকচার হয়: স্থায়ী-১ম অন্তরা-২য় অন্তরা-সঞ্চারী। আবার পপ গানের স্ট্রাকচার সাধারণত এমন: verse-chorus-verse-chorus-bridge-chorus. তো আপনি যে ধরণের গান লিখবেন তার ওপর ভিত্তি করে স্ট্রাকচারটা। আবার আপনার ইচ্ছামতোও নিজস্ব স্ট্রাকচার গড়ে নিতে পারেন!
৩। এবার যে কথাগুলো লিখবেন, কবিতা লিখার মতো করেই লিখা যায়। তবে গানে কবিতার মতো এতোটা ছন্দ মিলাতে হয় না। লিখার সময় কিছু বিষয় খেয়াল রাখা দরকার, যেমন গানে ব্যাকরণ ঠিক রাখা দরকার (গুরুচণ্ডালি পরিহার, অর্থপূর্ণ বাক্য ব্যবহার ও উপমার সঠিক প্রয়োগ ইত্যাদি) ও ক্লিশে (cliché) যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ক্লিশে (cliché) হলো এমন কিছু কথা যা খুব বেশি বেশি ব্যবহার করা হয় যে এতে আর কোন সৃজনশীলতার পরিচয় পাওয়া যায় না, যেমন কোন জনপ্রীয় গানের কথার অংশ (তুমি যে আমার কবিতা, পুরনো সেই দিনের কথা ইত্যাদি), আকাশে-বাতাসে একসাথে ব্যবহার করা ইত্যাদি। তবে একটি ভাষা ব্যবহার না করে একাধিক ভাষাও ব্যবহার করতে পারেন!
এ কাজগুলো একার পক্ষে করা অনেকটা ঝামেলার ও সময়সাপেক্ষ হতে পারে। তাই দু-তিনজন মিলে লিখতে পারেন। আবার আমি একটি মেমোতে যখন যা মনে আসে লিখে ফেলি। সবশেষে জোড়াতাড়া দিয়ে একটা গান ঠিকই হয়ে যায় এভাবে। কেউ কেউ হয়তো আবার এক ভাষায় লিখে অন্য ভাষায় অনুবাদ করে সুবিধা পায়। যেমন আমি আগে ইংরেজিতে ভেবে বাংলায় অনুবাদ করতাম। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে, গান লিখার নির্দিষ্ট কোন মেথড নেই, আবার আছেও। পুরোটাই আপনার ও আপনার ভক্তদের সন্তুষ্টির ও চাহিদার ওপর নির্ভর করে। তবে বারবার চর্চার কোন বিকল্প নেই। তাই আশা করব আপনি প্রচুর লিখবেন! :)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy