1 Answers
কোন বিষয়ে আপনার প্রাপ্ত গ্রেড পয়েন্ট কে ঐ বিষয়ের ক্রেডিট আওয়ারের সাথে গুণ করে আবার মোট ক্রেডিট আওয়ার দিয়ে ভাগ করলে পর যে ফল আসে সেটি হল আপনার জিপিএ বা গ্রেড পয়েন্ট এভারেজ। এই জিপিএ কে মোট সেমিস্টার সংখ্যা দ্বারা ভাগ দিলে যে ফল আসে সেটি সিজিপিএ বা কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ। উদাহরণঃ ধরি, আপনার প্রথম সেমিস্টারে মোট সাবজেক্ট ছিল ২ টি বাংলা (৪ ক্রেডিট আওয়ার) এবং ইংরেজি (৩ ক্রেডিট আওয়ার)। এখন প্রথম সেমিস্টার শেষে দেখা গেল আপনি বাংলায় পেয়েছেন ৭৯ এবং ইংরেজিতে ৮০। সিজিপিএ ৪.০০ ধরে এবং ৮০+ কে এ প্লাস ৪.০০ এবং ৭৯ কে এ ৩.৭৫ ধরে। এখন ১ম সেমিস্টারে আপনার জিপিএ হবে (৪.০০ X ৪ + ৩.৭৫ X ৩) / (৩+৪) = (১৬+১১.২৫)/৭ = ২৭.২৫/৭ = ৩.৮৯ অর্থাৎ আপনার জিপিএ। ধরি, দ্বিতীয় সেমিস্টারেও আপনার ২ টি সাবজেক্টই ছিল এবং ধরি সে সেমিস্টারে আপনার জিপিএ ছিল ৪.০০। তাহলে ২ সেমিস্টার শেষে আপনার সিজিপিএ হবে, (৩.৮৯+৪.০০)/২ = ৩.৯৫।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy