1 Answers

  • ইন্ডিয়া (India) : এটি ভারতের ইংরেজি নাম। Herodotus (খ্রিস্টপূর্ব ৫ম শতক) এর সময় থেকে গ্রিক শব্দ India থেকে উদ্ভূত হয়ে ল্যাটিন, পার্সিয়ান ভাষার মধ্য দিয়ে বিকাশ লাভ করেছে। India বলতে Indus river (সংস্কৃত, সিন্ধু নদ) এর তীরবর্তী এবং পেছনের এলাকা নির্দেশ করা হতো। আ্যংলো-সেক্সনদের কাছে India শব্দটি পরিচিত ছিলো এবং রাজা আলফ্রেডের Orosius অনুবাদে শব্দটি পাওয়া যায়। Middle English-এ ফরাসি প্রভাবে শব্দটি Ynde বা Inde-তে পরিণত হয়, যা Early Modern English-এ Indie হিসেবে প্রবেশ করে। বর্তমান India নামটি ১৭ শতক থেকে প্রচলিত। ইংরেজিতে ইন্ডিয়া (India) কথাটি সিন্ধু নদের আদি ফার্সি নাম হিন্দু থেকে এসেছে। প্রাচীন গ্রিকরা ভারতীয়দের বলতো ইন্দোই (Ινδοί), বা ‘ইন্দাস (সিন্ধু) নদী অববাহিকার অধিবাসী'। 'ইন্দাস' নাম থেকেই 'ইন্ডিয়া' নামটির উৎপত্তি।
  • ভারতঃ এ নামটি বিভিন্ন প্রাচীন সংস্কৃত পুরাণ থেকে এসেছে। যেমন, বায়ু পুরাণে নামটি পাওয়া যায়। ভারত মূলত দেবতা ‘অগ্নি’র একটি নাম। ঋগ্বেদে ভারতী হিসেবে এখানকার অধিবাসীদের, বিশেষ করে যারা দশ-রাজার যুদ্ধে অংশগ্রহণ করেছিলো, তাদের বুঝানো হয়েছে। মহাভারতে রাজা ভারতের রাজ্যকে বলা হয় ভারতবর্ষ। ভগবত পুরাণে ভারত শব্দটি জাত ভারতের নাম থেকে এসেছে বলে বর্ণিত। 'ভারত' নামটির উৎপত্তি চন্দ্রবংশীয় পৌরাণিক রাজা ভারতের নামানুসারে। কথিত আছে, এই বর্ষ বা অঞ্চলটি রাজা ভারতকে দান করা হয়েছিলো বলে এর নাম ভারতবর্ষ। স্বাধীনতার পর ভারতের সংবিধানে ও লোকমুখে 'ভারত' নামটি প্রচলিত হয়।
  • হিন্দুস্তানঃ 'সিন্ধু' নদের আদি ফার্সি নাম 'হিন্দু' থেকে 'হিন্দুস্থান' শব্দটির উৎপত্তি। সেই থেকে সিন্ধু নদের অববাহিকাতে বসবাসকারীরা হিন্দের বংশধর বা হিন্দু নামে পরিচিত ছিলো। সেই হিন্দুদের থাকার জায়গাই পরবর্তীকালে হিন্দুস্তান অথবা 'হিন্দুদের দেশ' নামে পরিচিত হয়।
  • তথ‍্যসূত্রঃ উইকিপিডিয়া।
  • ধন্যবাদ।
2851 views

Related Questions