2 Answers

Pattern lock করে রাখলে সহজে খোলা সম্ভব হবে না।আপনি যদি প্যাটার্ন লক করার সময় এক্সট্রাভাবে ব্যাকআপ পিন দিয়ে থাকেন,তাহলে সেই ব্যাকআপ পিনটি দিয়ে লক খুলতে পারবেন, তা নাহলে কম্পিউটার দিয়ে ফ্লাশ করা ছাড়া আর কোনো পদ্ধতি নেই যা দিয়ে আপনি লক খুলতে পারবেন।

2809 views
আপনি ফোন রিসেট করার মাধ্যমে ফোন আনলক করতে পারেন।
আপনি প্রথমে আপনার মোবাইলটি বন্ধ করে নিন । এরপর ডিভাইসটি চালু করার সময় Power button + Volume up অথবা Power button + Volume Down button একসাথে চেপে ধরে ডিভাইসটি অন করুন। এটা আপনাকে রিকোভারী মুডে নিয়ে যাবে।
বিভিন্ন কম্পানির ডিভাইসে এই পদ্ধতি বিভিন্ন রকম হয়ে থাকে, তাই এটা কাজ না করলে নিচেরগুলো ট্রাই করুন।
  1. Volume Down+ Volume Up+ Power button
  2. Volume Down+ Power button
  3. Volume Up+ Power button
  4. Volume Up+ Camera button
  5. Volume Up+ Home+ Power button
  6. Home+ Camera button
  7. Home+ Power button

উপরের যে কোন একটি কম্বিনেশন অবশ্যই কাজ করবে বলে আশা করি। এই কম্বিনেশন দিয়ে ডিভাইস অন করার পর রিকোভারী মুড-এ যাবেন সেখানে “wipe data/ factory reset/ factory format/backup data/ restore data/ reboot system” স্মার্টফোন ভেদে এজাতীয় যে কোন কিছু লেখা দেখা যাবে, তা সিলেক্ট করুন। (এখানে টাচ কাজ করবে না, এজন্য আপনাকে ভলিউম আপ ডাউন বাটনের সাহায্য নিতে হবে।) সিলেক্ট করার পর ইয়েস এবং নো অফশন থেকে “Yes” সিলেক্ট করতে হবে।
এছাড়াওসিলেক্ট করার জন্য ব্রান্ডভেদে হোম বাটন বা পাওয়ার বাটন কাজ করতে পারে। সবশেষে সেটটি রিবুট করুন । আশা করি বুঝতে পেরেছেন।
2809 views

Related Questions