1 Answers
তারিখঃ ---------
মাননীয়
প্রধান শিক্ষক/অধ্যক্ষ
------------বিদ্যালয়/কলেজ
-----------।
বিষয়ঃ ফরম ফিলআপের ফি কমানোর জন্য আবেদন ।
মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার স্কুল/কলেজের নিয়মিত ছাত্র । আমি অত্র স্কুল/কলেজের ------ সালের এস এস সি/ এইচ এস সি পরীক্ষার্থী । আমার বাবা একজন দিন মজুর । আমার এবং আমার ভাইবোনের লেখাপড়া, ভরনপোষণ সব মিলিয়ে আমাদের পরিবারের অবস্থা বিপন্ন । আর্থিক অনটনে আমার এবং আমার ভাইবোনের লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে । তাই নিরুপায় হয়ে আপনার শরাপন্ন হয়েছি । পারিবারিক দূরবস্থার পরিপ্রেক্ষিতে এস এস সি/ এইচ এস সি পরীক্ষার ফরম ফিলআপের ফি কমালে বিশেষভাবে উপকৃত হব । এছাড়া আমার পক্ষে উক্ত পরীক্ষায় অংশগ্রহন করা সম্ভব হবে না ।
অতএব মহোদয়ের সমীপে বিনীত আবেদন, আমার ফরম ফিলআপের ফি কমিয়ে এস এস সি/ এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহন করার সূযোগ প্রদান করে বাধিত করবেন ।
বিনীত-
আপনার একান্ত অনুগত ছাত্র
নামঃ
শ্রেণিঃ
রোল নম্বরঃ
------------বিদ্যালয়/কলেজ
-----------।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy