আমি কিভাবে আমার ফোনটি নিরাপদ ভাবে রুট করবো?
আমি আমার ফোনটি রুট করতে চাই , কিন্তু শুনেছি তাতে নাকি কি সমস্যা হতে পারে । কিন্তু আমি ফোন রুট করতে চাই । ভালো কোনো App দিয়ে নিরাপদ ভাবে রুট করা যাবে কিনা একটু বললে ভালো হতো ।
Phone Brand : Huawei
Model : Y3
4 Answers
শুধুমাত্র রুট ইউজার হবার জন্য কিংরুট বা ফ্রামারুট এপস দুটি নিরাপদ। wmc. রিকভারি মুডে রুট করা অনিরাপদ। ব্রিক করতে পারে। কারন এক্ষেত্রে স্টক রোমের পরিবর্তন ঘটে। আবার অনেকেই স্টক রোম ব্যবহার করার জন্যই রুট করেন। সেক্ষেত্রেও ক্ষতি হতে পারে। কারন অল্প কিছু নামি ব্রান্ড ফোনের জন্য স্টক রোম মডিফাই করা হয়। অধিকাংশ ফোনের ফার্মওয়ারের সাথে চিপসেট ড্রাইভারের সাথে, বিভিন্ন হার্ডোওয়ার ড্রাইভারের সাথে মেলেনা বলেই ক্ষতি হয়ে যায়। কিন্তু স্টক রোমেই শুধু রুট ইউজার হতে চাইলে তা নিরাপদ যদি আপনি সিস্টেম ফাইল সম্পর্কে বুঝে থাকেন। আর এটুকু আগের ভার্সন গুলো কিংরুট বা ফ্রামারুট দিয়া করা যেত। বর্তমানে বের হওয়া ফোনগুলো রুট হয়না। তো সাধারন রুট ইউজার হতে আপনি রুট করতে ট্রাই করুন। সিস্টেম ফাইল ভুল করে ডিলিট না করলে নিরাপদেই ব্যবহার করতে পারবেন। কিন্তু অন্য উপায় বা রিকভারি মোডে করতে চাইলে আমি নিষেধ করব। ফোন নষ্ট হওয়ার সম্ভাবনা আছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy