শিশু মৃত্যুর সনদ কিভাবে পাব?
1 Answers
তারিখঃ ---------
মাননীয়
চেয়ারম্যান
---------ইউনিয়ন পরিষদ
-----------।
বিষয়ঃ শিশুর মৃত্যুর সনদ প্রসঙ্গে ।
মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আমি ------- ইউনিয়ন পরিষদের --------- গ্রামের স্থায়ী বাসিন্দা । আমি গত -----তারিখ ------ টায় একটি মৃত সন্তান প্রসব করেছি । বর্তমানে আমি -----গার্মেন্টসে কর্মরত রয়েছি । যেহেতু আমি একজন গার্মেন্টস কর্মী । সেহেতু গার্মেন্টসের বিধি মোতাবেক গর্ববতী মহিলার ছুটি এবং শিশুর জন্মের পরে গার্মেন্টস হতে বিশেষ ভাতা পাবার জন্য আমার ইউনিয়ন পরিষদ কর্তৃক 'শিশুর মৃত্যুর সনদ' একান্ত প্রয়োজন ।
অতএব মহোদয়ের সমীপে বিনীত আবেদন, আমাকে উক্ত 'শিশুর মৃত্যুর সনদ' দ্রুত প্রদান করে বাধিত করবেন ।
বিনীত-
স্বাক্ষর---------
নামঃ
স্বামীর নামঃ
পিতার নামঃ
মাতার নামঃ
গ্রামঃ
ইউনিয়ন পরিষদঃ
সংযুক্তিঃ
১. চিকিৎসক কর্তৃক সনদের সত্যায়িত অনুলিপি - ১ কপি
২. জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি - ১ কপি ।