কিভাবে মেয়েটির মনের কথা জানবো?

  1. আমি একটি মেয়েকে ভালবাসি।সেও আমাকে ভালবাসে কিন্তু আমি তার জন্য যতটা তার  পিছনে ছুটি বা তার প্রতি আমার যতটা টান আছে ততোটা তার টান নেই আমার প্রতি কেনো নেই।তার জিবনের প্রথম প্রেম আমার সাথে।তাছাড়া আমার অনেক কথা এড়িয়ে যায়।যেমন একদিন দেখলাম খুব মন খারাপ পরের দিন জিজ্ঞ্যেস করলাম মন খারাপ ছিলো কেনো সে বলে এমনি।তাছাড়া আরো অনেক কিছু জিজ্ঞ্যেস করলে সে এড়িয়ে চলে।তাকে যখন জিজ্ঞ্যেস করি যে ভালবাসো আমাকে?সে বলে আমি ভালবাসি।যখন তার সাথে কথা বলি তখন সব সন্দেহ চিন্তা দূর হয়ে যায়।আবার তার বিশয়ে কারো মুখে কিছু শুনলে অল্পতে সন্দেহ হয় তাকে খুবি সন্দেহ।এখন কি পরিক্ষা করবো তাকে যা দেখে বুঝবো যে সে আমাকে ভালবাসে?আর কোনো বিসয় আগে থেকে বলছেনা।তার মন বুঝবো কিভাবে?তার মন বুঝতে পারছি না।কিভাবে মন বুঝবো?তাকে ভুলতেও পারছিনা।ভুলার চেস্টা করছি কিন্তু পারিনা।দয়া করে বুঝে উত্তর দিবেন
2969 views

3 Answers

আপনি তাকে আপনাদের বিয়ের কথা বলুন। দেখুন সে কি বলে- যদি এগিয়ে আসে তবে সে ভালোবাসে। অনেক সময় পরিবেশ পরিস্থিতির বাহিরে থাকলে না বলতে পারে। অতএব না বললে সে আপনাকে ভালোবাসে না এটা প্রমাণ হবে না।সে যেহেতু আপনার কথা শুনেনা অতএব,বিষয়টা চিন্তার। আপনার কথা শোনা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই লক্ষ্য করুন যে, তিনি শুধুই কথা বলছেন নাকি আপনার কথাও মনোযোগ দিয়ে শুনছেন।  আপনি যদি কষ্টে থাকেন তবে সে সামান্ন ভাবে হলেও হাসাতে চেষ্ঠা করবে।আপনার জন্মদিন সহ নানা তারিখের কথা খেয়াল রাখবে। এ ছাড়া অন্য নানা উপলক্ষেও সে আপনাকে অভিনন্দন জানাতে ভুলবে না। এছাড়া যে আপনাকে ভালোবাসে সে সব সময় আপনাকে নানা প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করবে। আপনাকে নিয়ে কেউ হাসাহাসি করলে সে তাতে অংশ নেবে না, বরং তাদের বিরুদ্ধেই থাকবে। এমনকি আপনি তাঁর কাছ থেকে সাহায্য না চাইলেও সে আপনার সাহায্যে এগিয়ে আসবে। এই লক্ষন দেখেই বুঝে নিতে পারবেন। 

2969 views Answered

আপনি তাকে বন্ধু করেনিন । তার সাথে মিলে যান।তার অশেপাশে থাকার চেষ্টা করুন।আপনি সাহস করে তার সামনে গিয়ে কথাবলার চেষ্টা করুন ।তাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার চেষ্টা করুন ।আপনি তাকে কতটা ভালোবাসেন তা জানানোর চেষ্টা করুন।

2969 views Answered

মেয়েদের মন বোঝা ও মেয়েদের মনের কথা জানা এত সহজ না। এজন্য আপনাকে বুদ্ধিমান ও চালাক হতে হবে। তাকে বোঝার জন্য, সে যখন কোন কথা বলে তা আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে ও এটাও বুঝতে হবে সে কি বোঝাতে চাচ্ছে। তাদের ব্যবহারেই অনেক কিছু প্রকাশ পায়। মেয়েরা তাদের মনের কথা সহজে কাউকে বলতে চায় না। এটা চালাকির মাধ্যমে আদায় করে নিতে হয়। 

2969 views Answered

Related Questions

Next steps