দৃষ্টি- মুখদোষ থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে & কি কি দোয়া বা সূরা পড়লে এর খারাপ প্রভাব দূর করা যাবে?
1 Answers
১- কোন ব্যক্তির নজর লেগেছে তা যদি জানা যায়, তবে তাকে ওযু করতে বলতে হবে। অতঃপর উক্ত অযুর পানি দ্বারা বদ নজরে আক্রান্ত ব্যক্তিকে গোসল করাতে হবে। আয়শা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তির বদ নজর অন্যের উপর লাগতো, তাকে অযু করার জন্য নির্দেশ দেওয়া হতো। এরপর ঐ পানি দিয়ে তাকে গোসল করানো হতো, যার উপর বদ নজর লাগতো। (সুনানে আবু দাউদ; হা. নং ৩৮৪০)
২- হাদীসে বর্ণিত দোয়াগুলো পাঠ করে ঝাড়-ফুঁক করা। যেমন-
আবু সাঈদ রাযি.থেকে বর্ণিত, জিবরীল আ. রাসূলুল্লাহ সা. এর কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ! আপনি কি অসুস্থতা বোধ করছেন? তিনি বললেন, হ্যাঁ। তিনি (জিবরীল) বললেন,
بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ شَىْءٍ يُؤْذِيكَ مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ اللَّهُ يَشْفِيكَ بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ
অর্থাৎ, আল্লাহর নামে আপনাকে ঝাড়-ফুঁক করছি, সে সব জিনিস থেকে, যা আপনাকে কষ্ট দেয়, সব প্রাণের অনিষ্ট কিংবা হিংসুকের বদ নজর থেকে আল্লাহ আপনাকে শিফা দিন; আল্লাহর নামে আপনাকে ঝাড়-ফুঁক করছি। (সহীহ মুসলিম; হা. নং ৫৫১২)। সুতরাং দোয়াটি পড়ে বার বার ফুঁ নিন। ইনশা-আল্লাহ, ধীরে ধীরে বদ নজর কেটে যাবে।
৩- রাসূলুল্লাহ সা. হাসান ও হুসাইন রাযি.-কে এই বাক্যগুলো দিয়ে ঝাড়-ফুঁক করতেন,
أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ
অর্থাৎ, আমি তোমাদের উভয়কে আল্লাহ্র কালামের আশ্রয়ে রাখতে চাই সব ধরনের শয়তান হতে, কষ্টদায়ক বস্তু হতে এবং সব ধরনের বদ-নজর হতে। ( সহীহ বুখারী; হা. নং ৩৩৭১)
৪- সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস তিনবার পড়ে অথবা অন্যকে দিয়ে পড়িয়ে ফুঁ নেওয়া। আবূ সাঈদ খুদরী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. (সূরা ফালাক ও নাস অবতীর্ণ হবার পূর্ব পর্যন্ত নিজ ভাষাতে) জিন ও বদ নজর থেকে (আল্লাহর) আশ্রয় প্রার্থনা করতেন। পরিশেষে যখন উক্ত সূরা দু’টি অবতীর্ণ হল, তখন ঐ সূরা দু’টি দ্বারা আশ্রয় প্রার্থনা করতে লাগলেন এবং অন্যান্য সব পরিহার করলেন। (জামে তিরমিযী; হা. নং ২০৫৮)
৫- তাছাড়া প্রতিদিন সকাল-সন্ধা নিচের দুআটি তিনবার পাঠ করবেন। তাহলে কোনরূপ সমস্যার শিকার হবেন না। মহান আল্লাহ তাআলা আপনাকে হিফাযত করবে। ( জামে তিরমিযী; হা. নং৩৩৮৮) দুআটি এই-
بِسْمِ اللهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ”
উক্ত নিয়মে আমল করলে আশাকরি আপনি নজর লাগার সমস্যা তথা মুখদোষ থেকে মুক্তি লাভ করতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy