আমি এইগুলা থেকে পরিত্রান পাব কিভাবে?

আসসালামু আলাইকুম।আমি মেয়ে এবং বয়স ২১ বছর রানিং।আমার স্বাস্থ্য ঠিক ইনশাআল্লাহ।কিন্ত আমার কিছু বাজে অভ্যাস আছে তা তুলে ধরছি।আমি যদি কোন কাজ করতে যাই তাহলে হঠাৎ মনে হবে এই কাজটা পরে কর নইলে তর বিপদ হবে।আবার কোথাও যাচ্ছি হেটে রাস্তায় যেয়ে মনে হবে এইখানে দাড়া অথবা একটা কোন বস্তুতে টাচ কর নাহলে আমার কোন আপনজনের ক্ষতি হবে বা অন্যকিছু।আবার আমার নিজের হাতের আঙুল নিয়েও এইগুলা হচ্ছে।আমার যে সাহাদত আঙুল মনে হচ্ছে এইটা আমার কিছুতে বা কাজে গেলে টাচ লাগা যাবে না।তাইলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে।উল্লেখ যে আমি প্রেগন্যান্ট।আমার মনে হয় এই আঙুল আমার পেটে লাগলে আমার বাচ্চা.......আমি সোজাকথা অসহ্য হয়ে গেছি।আবার রাতে জানালাটাও সম্পূর্ণ আটকাতে পারি না এই অভ্যাস টার কারণেই।আমি কি করব?আমি খুবই কষ্টে আছি।প্লিজ হেল্প মি,,,,,,,,,      
2455 views

1 Answers

শয়তান মানুষকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে। আপনার যা মনে হচ্ছে, তার সবই কুসংস্কার। ইসলামে এসবের কোনো ভিত্তি নেই। তাই আপনার মন ঐসব করতে বললেও আপনি করবেন না। হাদীসে এসেছে, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে মনের কুপ্রবৃত্তির সাথে জিহাদ করা। আপনি এসব কুপ্রবৃত্তি এড়িয়ে চলার চেষ্টা করুন, তাহলে ভালো থাকবেন। হাদীসে এসেছে, কুরআন ও হাদীসকে আঁকড়ে ধরলে মুসলমানরা কখনো পথভ্রষ্ট হবে না। তাই আপনি কুরআন-হাদীসকে আঁকড়ে ধরে কুরআন-হাদীস মোতাবেক জীবন গড়ুন। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন ও কুরআন তিলাওয়াত করুন। পারলে তাহাজ্জুদ নামাজ পড়ুন। নিয়মিত সহীহভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ আপনাকে পরিচালনা (নিয়ন্ত্রণ) করবেন। আর যদি নামাজ না পড়েন, শয়তান আপনাকে পরিচালনা, নিয়ন্ত্রণ বা ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। নেক আমলের মাধ‍্যমে আল্লাহর কাছে নেক সন্তান কামনা করুন। ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন‍্যবাদ।

2455 views Answered

Related Questions

Next steps