1 Answers

মৃত ব্যক্তিকে কবরস্ত করার পর মুনকার নাকীর দুই ফেরেশ্তা এসে মৃত ব্যক্তির রূহকে তিনটি প্রশ্ন করবেন। (১) মান রাব্বুকা। তোমার রব কে? (২) মা দ্বীনুকা। তোমার দ্বীন কি? (৩) মান নাবিয়্যুকা। তোমার নবী কে? কিন্ত আপনার প্রশ্ন যারা আরবী ভাষা জানে না বুঝে না, তারা মৃত্যুর পর ফেরেশতাদের প্রশ্নের উত্তর কিভাবে দিবে? আসলে যারা মুমিন নেককার বান্দা হবে তারা এই প্রশ্নের উত্তর খুব সহজে বলতে পারবে। কেননা যারা মুমিন নেককার বান্দা ছিল তারা আরবিতে নাজিল হওয়া পবিত্র কোরআনকে বিশ্বাষ করেছিল। এক্ষেত্রে আরবী ভাষা সম্পুর্ন জানতে বা বুঝতে হবেনা। (তবে চেষ্টা করতে হবে) আল্লাহর হুকুম আর রাসুলের সুন্নাত মানাই হচ্ছে মূল কথা। উল্লেখি প্রশ্ন এবং উত্তর এর নমুনাঃ মান রাব্বুকা? আপনার প্রভু কে? প্রশ্নের উত্তরঃ যদি সে ব্যক্তি নেককার হয় তবে বলবে। আল্লাহ আমার প্রভু। আর যদি সে মন্দ লোক হয় তবে প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না। মান দ্বীনুকা? আপনার দ্বীন বা জীবন ব্যবস্থা কী? প্রশ্নের উত্তরঃ যদি সে ব্যক্তি নেককার হয় তবে বলবে। ইসলাম আমার জীবন ব্যবস্থা বা দ্বীন। আর যদি সে মন্দ লোক হয় তবে প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না। মান হাজার রাজুল? এই ব্যক্তি কে? প্রশ্নের উত্তরঃ যদি সে ব্যক্তি নেককার হয় তবে বলবে। তিনি আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি সে মন্দ লোক হয় তবে প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না। সে বলবে আমি এ ব্যক্তিকে চিনি না। অর্থাৎ সঠিক উত্তর দিতে পারলে জান্নাতি না পারলে জাহান্নামি।

2672 views Answered

Related Questions

Next steps