জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে ভর্তির নির্ধারিত সময়ের কিভাবে ভর্তি হওয়া যেতে পারে?
আমি ২০১৭ সালে উচ্চ - মাধ্যমিক পরীক্ষা দিয়ে উত্তির্ণ হয়েছি। ভার্সিটি পরীক্ষা দিলে অপেক্ষমান রাখে, এখন অতিসত্ত্বর আমার ভর্তি হওয়া প্রয়োজন। না হয় আমি ২ বছর পেছনে পড়ে যাবো। বাকিটা ও অনিশ্চিত।
2907 views
1 Answers
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির কার্যক্রম শেষ হওয়ার পর ভর্তি হওয়ার কোন সুযোগ নেই। ২০১৮-১৯ ইং শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়ে গিয়েছে। যেহেতু এইচএসসি ২০১৭ সেহেতু ২০১৯-২০ ইং শিক্ষাবর্ষেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি হওয়ার সুযোগ নেই। তবে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ ইং শিক্ষাবর্ষে ডিগ্রীতে ভর্তি হতে পারবেন। আপনি ডিগ্রীতে ভর্তি অাছেন কিনা তা অামি জানি না। আপরার সামনে এখন দুইটি পথ খোলা অাছে। (১) প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি হওয়া। (২) জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ ইং শিক্ষাবর্ষে ডিগ্রীতে ভর্তি হওয়া। এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনার্স করবেন নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রীতে ভর্তি হবেন সেই সিদ্ধান্ত আপনার হাতে।
2907 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy