আমি ২০১৫ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গনিত বিষয়ে অনার্সে ভর্তি হই, নতুন করে কিভাবে ডিগ্রীতে এপ্লাই করব(ডিগ্রীতে ২৭ তারিখ শেষ সময়)?
আমি ২০১৫ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গনিত বিষয়ে অনার্সে ভর্তি হই,পরে চাকুরির কারনে আমি কলেজে উপস্থিত হইনি এবং কোন ইয়ারেই কোন পরীক্ষা দেইনি, এখন আমি নতুন করে ডিগ্রিতে এপ্লাই করার সময় রোল নম্বর ইনভেলিড দেখায়। আমার SSC ২০১৩ সালে এবং HSC ২০১৫ সালে। এখন আমি বুঝতে পারছি না যে, আমার আগের ভর্তি টা কি এখনো বাতিল হয়েছে কিনা, আর না হয়ে থাকলে কি করব এবং কিভাবে ডিগ্রীতে এপ্লাই করব?(ডিগ্রীতে ২৭ তারিখ শেষ সময়)
2458 views
1 Answers
যারা ২০১৪/২০১৫/২০১৬ সালে SSC এবং ২০১৬/২০১৭/২০১৮ সালে HSC পাশ করেছে কেবল তারা ডিগ্রিতে ভর্তি আবেদন করতে পারবে। যেহেতু আপনার SSC ২০১৩ এবং HSC ২০১৫ তাই আপনি ডিগ্রিতে ভর্তি আবেদন করতে পারবেন না। এজন্যই আপনার রোল নম্বর ইনভেলিড দেখাচ্ছে। আপনি কলেজে গিয়ে খোঁজ নিন আপনার অনার্সে ভর্তি এখনো চালু অাছে নাকি বাতিল হয়ে গেছে। অনার্স ভর্তি বাতিল না হলে অনার্সের পড়ালেখা চালিয়ে যান। অার অনার্সের ভর্তি বাতিল হয়ে গেলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অথবা অনার্স সম্পন্ন করুন।
2458 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy