1 Answers
এক ব্যাংক থেকে অন্য যে কোন ব্যাংকের যে কোন শাখায় টাকা জমা দানের সহজ পদ্ধতি-
বিইএফটিএন (বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক)। বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থায় অত্যান্ত চমৎকার একটি ব্যাংকিং সেবা। যার মাধ্যমে একজন গ্রাহক তার নিকটবর্তী যে কোন একটি ব্যাংকের শাখা থেকে অতি অল্প সময়ে ও কম খরচে অন্য আরেকটি ব্যাংকের যে কোন শাখায় টাকা প্রেরন করতে পারবেন। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, একজন গ্রাহক তার ন্যাশনাল ব্যাংক ময়মনসিংহ জেলার ভালুকা শাখায় টাকা জমা দিতে পারবেন চট্রগ্রাম ব্যাংক এশিয়ার ইপিজেট শাখা থেকে।
যে তথ্য প্রয়োজন
১. নির্ভুল ভাবে ব্যাংক হিসাব নম্বর, Account Title বা হিসাব শিরোনাম পূরণ করতে হবে।
২. যে ব্যাংকের যে শাখাতে টাকা পাঠাতে চান তা ঊল্লেখ করতে হবে।
৩. Beneficiary বা যার Account এ টাকা পাঠাতে চান তার মোবাইল নম্বর।
৪. আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ভোটার আইডি কার্ড নম্বর ও টাকা জমা করার উদ্যেশ্য পূরণ করতে হবে।
৫. আপনি মানি লন্ডারিং করছেন না এরূপ একটি ফরমে সাক্ষর করবেন।
আপনি চাইলে খুব সহজেই এই পদ্ধতিতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের যে কোন শাখাতে টাকা জমা করতে পারবেন। আপনার নিকটে হয়ত অনেক ঝামেলা মনে হতে পারে কিন্তু সহজ ফরমটি পূরণ করতে আপনার দু মিনিটের বেশি সময় লাগার কথা নয়। ২৪ ঘন্টা বা এক দিন সময়ের মধ্যে দেশের যে কোন প্রান্তে খুব সহজে এবং কম খরচে টাকা পাঠাতে পারবেন। তাতে আপনার নগদ অর্থ বহনের ঝুঁকি মুক্ত থাকতে পারবেন, সময় বাঁচাতে পারবেন। এছাড়া এ পদ্ধতি সম্পর্কে জানা থাকলে জরুরী প্রয়োজনে আপনার নিকটস্থ যে কোন ব্যাংক থেকে এই সেবা গ্রহণ করতে পারবেন।
তথ্যসূত্র : বিইএফটিএন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy